Workers Are Human, They Should Be Respected. Happy Labour Day (1 May)

আজ মহান মে দিবস। ১ মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এই দিন বুকের রক্ত ঝরিয়েছিলেন শ্রমিকরা। দিনটি শ্রমজীবী মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন।

১৮৮৬ সালের ১ মে দৈনিক ১২ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগোতে শ্রমিকরা ফুঁসে উঠেন। হে মার্কেটের কাছে তাদের বিক্ষোভে পুলিশ গুলিবর্ষণ করলে ১০ শ্রমিক নিহত হন। উত্তাল সেই আন্দোলনের মুখে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে দিতে বাধ্য হয় এবং বিশ্বব্যাপী দৈনিক ৮ ঘণ্টা কাজের সময় চালু করা হয়।

১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সমাবেশে ১ মে’ কে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরের বছর থেকে বিশ্বব্যাপী এ দিনটি পালিত হচ্ছে।

আমরা শ্রমিকদের সম্মান করব কারণ তারা আমাদের মতনই রক্ত মাংসে গড়া মানুষ, তারা আমাদের বিভিন্ন সাহায্য করে থাকে। তাই আজকের এই মে দিবসে সকল শ্রমিকদের জানাই অনেক শ্রদ্ধা ও শুভেচ্ছা।

37 Likes

মহান মে দিবসে সকল মেহনতী মানুষে জন্য শ্রদ্ধা ও শুভেচ্ছা রইল। সকলের জন্য শুভকামনা।

@SunMoon

অনেক ধন্যবাদ মে দিবসের ইতিহাস আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য।

সুন্দর পোস্ট…

14 Likes

@SunMoon

মে দিবস নিয়ে অনেক সুন্দর একটা লেখা লিখেছেন ভাই। পড়ে অনেক ভালো লাগলো। ছবিগুলোও খুব সুন্দর হয়েছে।

পৃথিবীর সকল শ্রমিকদের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা :heart_eyes:

8 Likes

@SunMoon great publication, well deserved tribute to all workers, happy day to you and everyone, thanks for your work!

5 Likes

@SunMoon ভাই, শ্রমিকেরাই তো উন্নয়নশীল দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সব সময় সব দেশে, আমাদের সবাইকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ তাদের উন্নতির দিকে লক্ষ্য রাখা উচিৎ।

3 Likes

@SunMoon thumbs up to all the people who work so hard

2 Likes

শ্রদ্ধা রইল সকল শ্রমিকদের প্রতি। @SunMoon ছবিগুলো অনেক সুন্দর হয়েছে।

4 Likes

@SunMoon অনেক কিছু লিখেছেন যা সত্যিই অসাধারণ। বাস্তব ছিত্রটা উঠে এসেছে এখানে। ধন্যবাদ, আমাদের সাথে শেয়ার করার জন্য।

1 Like