Where BDLG differs from Others.

আচ্চা একজন লোকাল গাইডের কাজ কি? তিনি ম্যাপস ও কানেক্ট ফোরামে মানসম্মত কন্ট্রিবিউশান করবেন, তাই তো।

আর একটা কমিউনিটির কি কাজ? কমিউনিটিতে সংযুক্ত লোকাল গাইডদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম, ক্যাম্পেইন সফল ভাবে সম্পন্ন করা, কারো কোনো সমস্যা থাকলে সেটা শেয়ার করলে তার যথাযথ সমাধান দেয়া, এবং সমস্ত লোকালগাইডদের মাঝে একটা সুসম্পর্ক, ভ্রাতৃত্ব তৈরি করা। যে সম্পর্কগুলো গাইডিং এর বাইরেরও প্রভাব ফেলে।

প্রায় সব কমিউনিটিই বিভিন্ন টপিক বা বিষয়ের উপরে কমিউনিটিতে সংশ্লিষ্ট সদস্যদের নিয়ে মিটআপ করে থাকেন। বাংলাদেশ লোকাল গাইড (BDLG) ও তার ব্যতিক্রম নয়। বিভিন্ন টপিক যেমন বইমেলা, বৃক্ষরোপণ, রামাদান মোবারক, কানেক্ট ডে, বর্ষপূর্তি ইত্যাদির উপরে মিটআপ করে থাকেন।

প্রায় সকল কমিউনিটিই দেখে থাকবেন তাদের সদস্যদের নিয়ে মিটআপগুলো জমকালো হোটেল রুম বা ওভার রেটেড কোনো প্লেসে আয়োজন করে থাকেন। আর ঠিক এই জায়গাতেই বাংলাদেশ লোকাল গাইড (BDLG) সবার থেকে আলাদা।

যারা BDLG কে দীর্ঘদিন যাবত অনুসরণ করে আসছেন, তারা একটু খেয়াল করলে দেখবেন শুধু মেগামিটআপ গুলো ব্যতিত বাকি মিটআপগুলো এমন জায়গায় হয় যেগুলো আমাদের দেশের ইতিহাস ঐতিহ্যের অংশ, কিন্তু স্পট লাইটের বাইরে থাকে। সেগুলোকে স্পট লাইটে আনা BDLG এর একটা লক্ষ্য থাকে। যেমন ২০০তম মিটআপ এর কথায় ধরুন।
২০০তম মিটআপটি সম্পন্ন হয়েছে বাংলাদেশের ৩টি ওয়ার্ল্ড হ্যারিটেইজ সাইট এর একটি সুন্দরবনে। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট।
সুন্দরবন ওয়ার্ল্ড হ্যারিটেইজ সাইট হলে কি হবে! পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট হলে কি হবে! এটি বাংলাদেশের সবচেয়ে আন্ডাররেটেড প্লেস। বিভিন্ন বড় বড় প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করলেও সুন্দরবন নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই, নেই আলাদা কোনো পরিকল্পনা। এমনই এক গুরুত্বপূর্ণ জায়গাকে আলোতে আনার লক্ষে ২০০তম মিটআপটি আয়োজন করা হয়েছে সুন্দরবনে। BDLG কিন্তু পারতো ঢাকা থেকে এত দূরে না গিয়ে ঢাকার আশেপাশে কোথাও মিটআপ এর আয়োজন করতে।
তাছাড়া পূর্ববর্তী সময়ে আমরা BDLG কে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর, মিলিটারি জাদুঘর, বইমেলা ইত্যাদি জায়গায় মিটআপ করতে দেখেছি।

মেগামিটআপগুলোতে ১৫০+ লোকজন অংশগ্রহণ করে, তাই চাইলেও যে কোনো জায়গায় এই মিটআপ করা যায় না, বেশ সীমাবদ্ধতা থাকে।

আমি সবসময় আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ লোকালগাইড (BDLG) এর কোর মেম্বার, এডমিন, মডারেটর ও ইভেন্ট অর্গানাইজারদের। সাথে এই কমিউনিটিতে সংযুক্ত সকলকে। আপনাদের সকলের আন্তরিক প্রচেস্টায় আজ আমাদের কমিউনিটি এত গুছালো ও সুন্দর।

দেখতে দেখতে আরেকটি বছর চলে গেলো। এটি আমার এই বছরের শেষ পোস্ট৷ ইনশাআল্লাহ আমরা সকলে মানসম্মত কন্ট্রিবিউশান এর সাথে নতুন বছর ২০২৩ শুরু করব, একসাথে এগিয়ে যাব বহুদূর।
সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা।
Happy New Year.

#bdlg, #200meetup #happynewyear

26 Likes

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অভিজ্ঞতা এবং মূল্যবান বক্তব্য বা মতামত উপস্থাপন করার জন্য।

আপনার পর্যবেক্ষণ শতভাগ সঠিক আমরা সাধারণ মিটাপ গুলো বিভিন্ন স্থানে করি যাতে সবাই অংশগ্রহণ করতে পারে।

এছাড়া বড় প্রোগ্রাম গুলো কিছু ভিন্ন স্থানে করি যাতে সকল লোকাল গাইড দের একটা নতুন experience দেওয়া যায়।

এখানে আপনার সামাজিক স্ট্যাটাস কিংবা অর্থনৈতিক অবস্থান দেখা হয় না চেষ্টা করি সবাইকে একটি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিবেশে উপভোগ করার সুযোগ দেয়ার।

আপনি খেয়াল করেছেন কিনা জানিনা আমরা সব সময় চেষ্টা করি একটা নির্দিষ্ট বাজেটের মাধ্যমে সকলের অংশগ্রহণ সুনিশ্চিত করা।

এবং সকল আয়োজন এর বেশিরভাগ খরচ আমরা ভেতর থেকে বহন করি যাতে স্বল্প আয়ের লোকাল গাইড কিংবা স্টুডেন্টদের সমস্যা না হয়।

স্থান নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের কিছু জায়গা যেগুলো হাইলাইট হওয়া প্রয়োজন সে জায়গা গুলোকে আমরা বেশিরভাগ সময় নির্ধারিত করে থাকি। @NasimJ

4 Likes

Awesome post brother @NasimJ

1 Like

জ্বি আমি ব্যাপারটা খেয়াল করেছি। মেগামিটআপ এ যে কন্টিবিউশন ফি নেওয়া হয় এটা নাম মাত্র, এটা দিয়ে খাবার আর টি শার্টই হওয়ার কথা নয়। অন্যান্য সুভেনিয়র, ভেন্যু ফি তো আছেই,। আপনারা ভেতর থেকে বহন না করলে কখনো এমন সফল আয়োজন সম্ভব হতোনা @MahabubMunna ভাই।

2 Likes

@NasimJ খুব ভাল লিখেছেন ,
আসলেই এই টিম টা অন্য সবার মত না , অন্য সবার থেকে অনেক দিক থেকেই আলাদা

2 Likes

ধন্যবাদ @Rashed ভাই, অনুপ্রেরণা পেলাম।

BDLG এর সাথে অন্য কমিউনিটির তুলনায় চলেনা।

1 Like

জি তা বলতে কোন সন্দেহ নাই
#BDLG
PROUD TO BE A PART OF SUCH KIND OF COMMIUNITY

2 Likes

@NasimJ ভাই খুব সুন্দর লিখেছেন।

আপনাকে ধন্যবাদ।

2 Likes