Google Maps এ কন্ট্রিবিউশনঃ
আমি আমার বাস্তব জীবনে গুগল ম্যাপস ব্যবহার করে যেসকল সমস্যাগুলো মোকাবেলা করেছি তা মূলত ম্যাপস এ ভুল তথ্য থাকার জন্য।
অনেক সময় দেখা গিয়েছে ম্যাপস থেকে কোনো জায়গা সার্চ দিয়ে সেখানে গিয়ে দেখি আধো এই নামে সেখানে কোনো জায়গাই নেই, বা জায়গাটি সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে। অথবা দেখা গিয়েছে যে সেখানে থাকা কন্টাক্ট নাম্বারটি ভুল।
এই সব সমস্যা মোকাবেলা করে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি প্লেস গুলোর এই ভুল গুলো সংশোধন করব। তাই আমি ফটো আপলোড বা রিভিউ দেয়ার চেয়ে বেশি কাজ করেছি Edit সেক্টরে।
আর যতগুলো রিভিউ দিয়েছি সেগুলোতে তুলে ধরতে চেস্টা করছি প্লেসটিতে যাওয়ার মাধ্যম, Wheelchair ব্যবহারকারীদের জন্য প্রবেশ ও পার্কিং ব্যবস্থা আছে কিনা, জায়গাটি পরিবেশ বান্ধব কিনা, জায়গাটি কেমন পরিস্কার পরিচ্ছন্ন এবং শপ হলে শপ কিপারের ব্যবহার কেমন, প্লাস্টিক রিসাইকেল বিন এর ব্যবস্থা রেখেছেন কিনা।
Connect Foram এ কন্ট্রিবিউশনঃ
জানুয়ারি ও ফেব্রুয়ারী মাসে আমার ডিভাইস নস্ট থাকায় কানেক্ট ফোরামে আসতে পারিনি, কোনো পোস্টও দিতে পারিনি। পরবর্তী মাসগুলোতে চেস্টা করেছি কানেক্ট ফোরামে নিয়মিত সময় দেয়ার। নভেম্বর মাসে আমার পরিক্ষা থাকায় কোনো পোস্ট দেয়া হইনি।
সব মিলিয়ে এই বছরে আমি ৪১ টি কানেক্ট পোস্ট করেছি। [ এই পোস্ট সহ]। এর মাঝে ৪ টি পোস্ট Trend ing এ জায়গা করে নিয়েছিল।
২০২১ সালের আমার Trending পোস্ট সমূহের লিংকঃ
- Photography In the Late Autumn Morning
- Bandar , Beautiful For Small Boats
- গ্রামাঞ্চলের ইদ প্রস্তুতি
- বাংলাদেশের মৃৎ ও চারুশিল্প
কোনো Physical Meetup এ জয়েন করতে না পারলেও বিভিন্ন অনলাইন মিটআপ এ অংশগ্রহণ করে অভিজ্ঞ লোকালগাইডদের কাছ থেকে নতুন কিছু শেখার চেস্টা করেছি।
নারায়ণগঞ্জ এর জালকুড়িতে আমি একটি মিটআপ আয়োজন সম্পূর্ণ করেছিলাম। যা কানেক্ট ফোরামে এপ্রোভ হয়েছিল।
মিট আপটির ReCap লিংক
Road Mapper এ কন্ট্রিবিউশনঃ
রোড ম্যাপারে এক্সেস পাওয়ার পর ইন্দোনেশিয়া, সুদান সহ বিভিন্ন দেশের ১০০ কিলোমিটার রোড অংকন করেছি, যেখানে ১০০ কিলোমিটারই এপ্রোভ হয়েছে।
Google Maps ও Connect Foram থেকে অর্জন সমূহঃ
এই ফোরাম থেকে অর্জন বলতে একটা বৈশ্বিক ফ্যামিলি পেয়েছি। তাদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন দেশের সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে জানতে পারতেছি।
তাছাড়া এই বৈশ্বিক ফ্যামিলির মাঝেও Bangladesh Local Guide ও Local Guide Bangla, West Bengal Local Guide এই কমিউনিটিগুলো থেকে কিছু ভাই - ব্রাদার্স পেয়েছি। যাদের সাথে ম্যাপিং এর মাধ্যেমে পরিচয় হলেও এখন আর সম্পর্ক ম্যাপিং এর মাঝে সীমাবদ্ধ নেই।
তাছাড়া @Sophia_Cambodia , @TravellerG , @PavelSarwar , @@ @SoniaK @Erna_LaBeau @KashifMisidia @@ @MahabubMunna @MukulR @ShafiulB @PritishB @@@ সহ অনেক অসাধারণ মানুষের স্বানিধ্যে পেয়ে অনেক কিছু শিখেছি। যাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ।
তাছাড়া Bangladesh Local Guide আয়োজিত Mapathon ও Q4 কন্টেস্ট এ অংশগ্রহণ করেছিলাম।
যেখানে Mapathon এ Ninja Mopper হয়ে সেরা ১০ এ জায়গা পেয়েছিলাম এবং Q4 কন্টেস্ট এ Connect Lover হয়েছিলাম।
আমার কাছে কোয়ান্টিটির থেকে কোয়ালিটিই আগে। তাই যতটুকুই কন্ট্রিবিউশন করি চেস্টা করি কোয়ালিটি ধরে রাখার।
২০২১ তো চলেই যাচ্ছে। সকল কিছুর জন্য ধন্যবাদ ২০২১.
আশা করি মহামারীমুক্ত সুন্দর একটা বছর হবে ২০২২. সব কিছুর সাথে ভালো কন্ট্রিবিউশন ও করতে পারব ২০২২ সালে।
সবাইকে Happy New Year এর অগ্রিম শুভেচ্ছা।
ভালো থেকো ২০২১, স্বাগতম ২০২২.







