সুস্থ বিনোদনের সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে খেলাধুলা। সেই লক্ষ্যে বাংলাদেশ লোকাল গাইড কানেক্ট ডে উপলক্ষে আয়োজিত মেগা মিটআপে কিছু খেলাধুলার আয়োজন করেছিলেন।
অনেক খেলা থেকে বেছে বেছে এমন কিছু খেলা নির্বাচন করা হয়েছিল যেগুলো খেলে প্রচুর মজা পাওয়া যায়, একসাথে অনেকজন অংশ গ্রহণ করা যায় এবং সময় ও কম লাগে।
সেই খেলাগুলো নিয়ে আজকের আমার এই কানেক্ট পোস্ট।
১. বড়শি দিয়ে লক্ষ্যভেদঃ
এই খেলায় একটি বাঁশের কঞ্চির সাথে সুতো দিয়ে একটি করে চুড়ি বেধে রাখা হয়েছিল। শর্ত ছিল একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যে আগে এই চুড়িটি সামনে রাখা বোতলের ভেতরে ঢুকাতে সক্ষম হবে, সেই এই খেলায় বিজয়ী হবে।
এক্ষেত্রে সময় ছিল মাত্র ১৫ সেকেন্ড, এই ভেতরে ঢুকাতে সক্ষম না হলে ডিসকোয়ালিফাইড।
২. মার্বেল চামচ দৌড়ঃ
এটি বাংলাদেশের একটি বহুল প্রচলিত খেলা। বিভিন্ন স্কুল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সচরাচর এই খেলাটি হয়ে থাকে। এই খেলার নিয়ম হলো মুখের মাঝে চামচ নিয়ে তার মাঝে একটি ছোট মার্বেল দিয়ে দেয়া হয়।
খেলা শুরু হওয়ার পর যে মার্বেল সহ সবার আগে যে ক্রসলাইন অতিক্রম করবে সেই বিজয়ী হবে। এক্ষেত্রে মার্বেল হাত দিয়ে ধরা যাবে না।
বিঃদ্রঃ এই খেলায় ব্যবহৃত অনটাইম চামচগুলো স্পটে ফেলে রাখা হয়নি, খেলা শেষে এগুলো সেখান থেকে কালেক্ট করে নিয়ে আসা হয়েছে।
৩. আসন দখল খেলাঃ
আসন দখল খেলাটিও বাংলাদেশের বহুল প্রচলিত একটি খেলা। এক্ষেত্রে প্রতিযোগীরা গানের তালে তালে সবাই বৃত্তাকারে ঘুরতে থাকে। হঠাৎ গান অফ হয়ে গেলে শুরু হয় সবার আসন দখল, একটা আসন কম হওয়ায় স্বাভাবিক ভাবেই একজন বাদ পড়ে যায়। পরবর্তীতে আরেকটির আসন কমিয়ে আবার খেলা শুরু হয়, এভাবেই পূর্ণরাবৃত্তি হয়ে চলছে থাকে।
অবশেষে বিজয়ী নির্বাচিত হয়।
আমাদের মিট আপ এ সবচেয়ে বেশি মজা হয়েছে এই আসন দখল খেলায়।
খেলাগুলোর ছোট কয়েকটা ক্লিপ নিয়ে তৈরি করা একটি ভিডিওঃ
ভিডিয়োর ক্লিপগুলো বিভিন্ন লোকাল গাইড ভাইদের ধারন করা।
এই তিন প্রকারের খেলার বিজয়ীদের জন্য অর্গানিক আরাবিয়ার পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা করা হয়।
খেলায় বিজয়ী লোকালগাইডদের হাতে পুরস্কার তুলে দেন আমাদের কমিউনিটির পুরাতন কিছু লোকাল গাইড ভাইয়েরা। যারা দীর্ঘদিন যাবত কমিউনিটির উন্নয়নে নিস্বার্থভাবে কাজ করে চলেছেন।
বিজয়ী ভাইদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও অর্গানিক আরাবিয়াকে ধন্যবাদ জানাই পুরস্কারের ব্যবস্থা করার জন্য।
আমি অত্যন্ত দুঃখিত যে বিজয়ী ভাইদের নাম মনে না থাকার জন্য পোস্টে মেনশন করতে পারিনি। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
পোস্টের সংযুক্ত ছবিগুলোর ক্রেডিটঃ মিটআপ এ উপস্থিত লোকাল গাইড ভাইয়েরা।
যদিও আমি দুটি খেলায় অংশগ্রহণ করেছিলাম, একটাতেও বিজয়ী হতে পারিনি, তবে খুব উপভোগ করেছি।
আপনি কি এই খেলাগুলো কখনো খেলেছেন? বা খেললে জিততে পারতেন?
কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।
পোস্টটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
#connectdaybangladesh #meetup190 #goprint #localguidesbd #ledelicia #localguidesconnect #organicarabia #localguides #bdlg









