Visit this winter from Altaf Master's ghat.

আমাদের দেশে অনেক হাজার ও স্থান আছে, যা মানুাষ ঘুরে দেখে। আমার দেখা স্থান গুলোর মধ্যে নদী কেন্দ্রিক, খুবই সুন্দর একটি জায়গা হল আলতাফ মাস্টারের ঘাট।

অবস্থান :

লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায়, চর বংশী ইউনিয়নে,মেঘনা নদীর পাড়ে এই ঘাট অবস্থিত।

প্রাকৃতিক দৃশ্য :

প্রাকৃতিক মনোরম পরিবেশে প্রতিদিন হাজারো ভ্রমণপিপাসু মানুষ উপস্থিত হয় এই ঘাটে। বিশেষ করে বিকেলের, প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর দেখা যায়। স্থানে রয়েছে ছোট-বড় অনেক ট্রলার । ঘুরতে আসা লোকজন ট্রলারে করে, মাঝ নদীতে ঘুরতে পারে। সব বয়সী মানুষ অবসর সময় একটু ঘুরে বেড়ানোর জন্য এই স্থানে আসে।

বিকালের সূর্য অস্ত যাওয়া দেখা যায় এখানে দাঁড়িয়ে।

জেলা সহ দেশের অন্যান্য স্থান থেকে এই ঘাটে মানুষ ঘুরতে আসে।

খাবার রেস্টুরেন্টে :

এখানে পর্যটকদের জন্য ভালো মানের খাবার হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। এই স্থানটিকে মিনি কক্সবাজার বলে থাকে।

পর্যটকদের গাড়ি পার্কিংয়ের জন্য বিশাল জায়গা রয়েছে।

যাতায়ত ব্যবস্থা:

জেলা শহর থেকে 23 কিঃ মিঃ দূরে অবস্থিত।

সিএনজি, মোটরসাইকেল, মাইক্রোবাস এ করে যাতায়াত করা যায়।

লক্ষ্মীপুর জেলা শহর থেকে রায়পুর উপজেলার বাসা বাড়ি বাস স্ট্যান্ড হয়ে আলতাফ মাস্টারের ঘাট যাওয়া যায়।

এতে একজন পর্যটকের যাওয়া ও আসা খরচ (=১৪০/) টাকা।

লক্ষ্মীপুর সিএনজি স্টান থেকে সিএনজি রিজাভ পাওয়া যায় ।

আমি আশা করি যারা এখনো, স্থানটি ভ্রমণ করেননি, তাদের এখানে এসে অনেক ভালো লাগবে।

30 Likes

ভাই একটা মিট আপ আয়োজন করলে কেমন হয় @GaziSalauddinbd জায়গাটা সুন্দর,

3 Likes

সুন্দর উপস্থাপনা।

1 Like

@GaziSalauddinbd সুন্দর একটি প্রকৃতির সংগে আমাদের লেখা ও ছবির মাধ্যমে পরিচয় করার জন্য ধন্যবাদ