খনুমা হচ্ছে ভারতের নাগাল্যান্ড রাজ্যের একটি গ্রাম এবং ভারত সরকার ঘোষিত প্রথম সবুজ গ্রাম আমার এবারের ভ্রমন গল্প এই গ্রাম কে নিয়েই।
ক্যাপশনঃ গ্রামের একটি বাড়ির প্রবেশ পথ। ছবি লোকাল গাইড পলাশ।
আমার এবারের ভ্রমন ছিলো মুলত ভারতের নাগাল্যান্ড রাজ্যে এবং এটা আমার প্রথম ভারত ভ্রমন। আমরা যখন নাগাল্যান্ডের ডিমাপুর বাস স্ট্যান্ডে এসে পৌছাই তখন সন্ধ্যা নেমে গেছে এক ট্যুরমেট বললো ভাই চলেন আজ রাতে খনুমা গ্রামে থাকবো এবং সবাই রাজি হয়ে গেলাম।
ক্যাপশনঃ আমরা যে বাড়িতে রাতে থেকেছিলাম। ছবিটি ভোর ৫ঃ৩০ মিনিটে তোলা।
ডিমাপুর বাস স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে চলে গেলাম খনুমা গ্রামে। এই গ্রাম টার মুলত ১৫০ বছরের ইতিহাস আছে। এবং এখানে প্রায় প্রতিটি বাড়িতেই হোম স্টে সেবা দেয়া হয়। আমরা যে বাড়িতে ছিলাম সেটার মালিক এক মহিলা এবং উনার ১২ বছরের মেয়ে উনার স্বামী নেই মারা গিয়েছেন। কিন্তু উনারা মা মেয়ে স্মার্টলি অনর্গল ইংরেজি তে কথা বলে। অভ্যর্থনা থেকে শুরু করে বিদায় পর্যন্ত ইংরেজিতেই কথা বলেছেন।
ক্যাপশনঃ খনুমা গ্রামে অবস্থিত একটি গির্জা এখানে মুলত সবাই খ্রিষ্টান।
ভোরে গ্রাম দেখতে বের হয়ে বুঝলাম পর্যটন নিয়ে গ্রামের কর্তারা খুব সিরিয়াস। পর্যটকদের প্রচুর নিয়মনীতি রক্ষা করতে হয়। যেমন গ্রামে ঢুকেই প্রথমেই আপনাকে এন্ট্রি করতে হবে। এবং স্থানীয় গাইড ছাড়া গ্রাম ঘুরতে যেতে পারবেন নাহ।
ক্যাপশনঃ ছবিতে আমি এবং পিছনে খনুমা গ্রামের একাংশ দেখা যাচ্ছে। ছবি তুলেছে আমার বন্ধু ইয়াসিন আলী।
আপনি এই গ্রামে যেতে চাইলে প্রথমেই আপনাকে আসতে হবে নাগাল্যান্ড রাজ্যের কহিমা শহরে এবং লোকাল ট্যাক্সি নিয়েই যেতে পারবেন।
ভারত সরকার ঘোষিত ভারতের প্রথম সবুজ গ্রাম হলেও আমার কাছে এই গ্রাম কে তত সবুজ ঘেরা মনে হয়নি।পর্যটকদের নিয়ে উনারা যত সিরিয়াস আমার মনে হয় গ্রাম সবুজায়নে উনারা ততটা সিরিয়াস নন অন্তত আমার চোখে তা মনে হয়নি।
ক্যাপশনঃ গাছে ঝুলছে কুমড়ো।
এখানে এসে আমি এই প্রথম গাছে কুমড়ো দেখলাম। তবে গ্রামের প্রায় সবাই সবুজ সবজি ফলমুল চাষ করে থাকেন।
ক্যাপশনঃ আমাদের রুম থেকে তোলা চারিদিকে পাহাড় বেষ্টিত খনুমা গ্রাম।
ক্যাপশনঃ ভোরবেলা চা হাতে বন্ধুদের সাথে। ছবি ইয়াসিন আলি।
আর হ্যা আরেকটা কথা বলা হয়নি এই গ্রামে তাপমাত্রা খুবই কম প্রচুর ঠান্ডা আমরা রাতে সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেয়েছিলাম।
ক্যাপশনঃ স্থানীয় বুনো ফুল নাম জানিনা ভালো লেগেছে তাই চট করে ছবিটা তুলে নেই।
নাগাল্যান্ড নিয়ে অনেক গুলো ভ্রমন গল্প জমা হয়ে গিয়েছে আশা করি সম্মানিত লোকাল গাইড বন্ধুদের সাথে কানেক্ট ফোরামে তা ধীরে ধীরে শেয়ার করবো ইন শা আল্লাহ।







