গুগল ম্যাপে ৪ বছরের পথচলা

আজ থেকে ৪ বছর আগে একদিন গুগল ম্যাপে প্রবেশ করে দেখলাম—আমার এলাকার অনেক প্রতিষ্ঠানই গুগল লোকেশনে নেই।
সেই থেকেই শুরু হলো আমার Google Maps Contributor হিসেবে স্বেচ্ছাসেবী পথচলা।

প্রথমে আমার এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান গুগল ম্যাপে যুক্ত করা শুরু করি। এরপর যেখানেই গিয়েছি, সেখানেই চেষ্টা করেছি গুগল ম্যাপে নিজের সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে।
গুটি গুটি পায়ে দেখতে দেখতে পার হয়ে গেল ৪টি বছর।
এই দীর্ঘ পথচলায় রিভিউ ও সম্পাদনার ক্ষেত্রে সততা বজায় রেখে এখন পর্যন্ত আমার অবদান—
★ কন্ট্রিবিউশন: ৪,১৭৬টি
★ রিভিউ: ১৬৮টি
★ প্রতিষ্ঠান সংযুক্ত: ২৯১টি
★ নতুন রাস্তা সংযুক্ত: ১৪টি
★ ফটো: ৩৪২টি
★★ অর্জিত পয়েন্ট: ১৬,৫৮১
★★ আমার কাজের ভিউ: ১,০৮,৪৪১

সংখ্যাগুলো হয়তো আমার কাছে শুধু পরিসংখ্যান নয়।
এগুলো আমার ৪ বছরের সময়, শ্রম ও ভালোবাসার স্মৃতি।
Google Maps-এ আমার এই ছোট্ট অবদান যদি কারও কোনো জায়গা খুঁজে পেতে, পথ চিনতে কিংবা প্রয়োজনীয় তথ্য জানতে একটুও সহযোগিতা করে থাকে, তাহলেই আমার এই পথচলা সার্থক।
আশা করি, ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে এই অবদান চালিয়ে যাবো।
সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।

#GoogleMaps #GoogleMapsContributor #LocalGuide #৪বছরের_পথচলা #Contribution


17 Likes

Congratulations & best wishes … @ReajHossain

2 Likes

ধন্যবাদ ভাই

1 Like

Selamat ya @ReajHossain , prestasi luar biasa . Semangat terus ya :+1:t3:

1 Like

ধন্যবাদ আপু

1 Like

Baik sama-sama @ReajHossain , terima kasih kembali ya :+1:t3:

1 Like

হ্যালো, স্বাগতম আবার @ReajHossain :waving_hand::blush: দুই বছর পর আবার আপনাকে সক্রিয় দেখে খুব ভালো লাগছে। এবং Google Maps-এ আপনার ৪ বছরের অবদানের জন্য অভিনন্দন! :tada::clap: আশা করি আবারও আমাদের কমিউনিটিতে আপনার সুন্দর অবদানগুলো দেখতে পাব।

1 Like

ম্যাপে নিয়মিতই থাকি,কানেক্টে অনিয়মিত।

1 Like

@ReajHossain অভিনন্দন। আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল

1 Like

ধন্যবাদ ভাই

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর পোস্ট করার জন্য।
আশা করি কানেক্ট লাইভ এ আপনাকে নিয়মিত দেখবো।
@ReajHossain

1 Like

ধন্যবাদ ভাই