গতমাসের শেষের দিকে আমার পরিবারের সবাই ঘুরতে যাই, সিলেট বিভাগের, মৌলভীবাজার, কুলাউড়া রোডে অবস্থিত, রাঙাউটি রিসোর্টে। একরাত আমরা সেখানে থে্কেছি। সৌন্দর্যের কথা বল্লে পুরো রিসোর্ট ফুলের বাগানে সমৃদ্ধ। অসাধারন ইন্টোরিয়র। বিয়ে বা বড় ইভেন্টর জন্য বর একটা স্পেস,ছাড়াও উনাদের ছোট পরিসরে কোন অনুষ্ঠান করার জন্য আরো কয়েকটি স্পেস/হল রোম আছে। মনু নদীর একটি শাখানদী এই রিসোর্টে পাশদিয়ে যাওয়াতে, স্পিড বোড দিয়ে একটু সময় ঘুরা যায়, সেখানে আলাদা ভাবে পরিশোধ বাধ্যতামূলক। সুইমিংপুল, এইট বল পুল, সাইকেলিং সময় কাটানোর জন্য পাবেন একদম ফ্রী। বাচ্চাদের খেলার জন্য কয়েকটা রাইড, দুলনা/কাপল সিট(অনেক সুন্দর) এসব তো আছেই। খাবারের কথায় আসলে তাদের খাবারের স্বাদ টা গ্রামের রান্না করা স্মোকি যে ফ্লেবার ওইটাই, পাবেন। থাকার জন্য রোমের সব কিছু ভালো। মান সম্মত। সবশেষে বলতে হবে মূল কথা।
সার্ভিস - মা শা আল্লাহ। তারা প্রত্যেক স্টাফ, ম্যানেজার খুবি হেল্পফুল।
ধন্যবান্তে,
মোহাম্মদ ফরহাদ হোসেন








