ভাষার প্রতীক নিয়ে সজ্জিত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এই মাতৃভূমিতে ভাষার জন্য আত্মত্যাগ করে অমর হয়ে আছে সালাম, বরকত, রফিক, জব্বার সহ কত প্রাণ। ২১ই ফেব্রুয়ারি দিনটি একটি অবিস্মরণীয় দিনের কথা মনে করিয়ে দেয়। একমাত্র দেশ বাংলাদেশ যেখানে ভাষার জন্যেও জীবন দিতে হয়েছে। তাই দিনটি আন্তর্জাতিকভাবে মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় অঙ্গনে বাংলাদেশের সুন্দর একটি স্থাপনার নিদর্শনস্বরূপ হয়ে দৃশ্যমান।
বিশ্ববিদ্যালয়ের কিছু চিত্র যা এর সৌন্দর্যের জানান দিচ্ছে নিশ্চই। যেখানে আপনি ঘুরতে আসতে পারেন। এই ফাল্গুন আপনাকে মুগ্ধ করবে, ফুলে ফুলে সেজে থাকা ক্যাম্পাস আপনার মন রাঙিয়ে দিবে।
বিশ্ববিদ্যালয়ের সম্মুখে যেই গেট প্রথমেই চোখে পড়বে।
বিশ্ববিদ্যালয় মসজিদ, যার স্থাপত্যশৈলী এবং পরিবেশ মুগ্ধতা ছড়ায়। কয়েক হাজার মানুষ এখানে একসাথে নামাজ পড়তে পারে।
বরিশালবাসীর প্রাণ খ্যাত কীর্তনখোলা নদীর পাশে বরিশাল বিশ্ববিদ্যালয় অবস্থিত। প্রতিষ্ঠার ১৪ তম বছরে পা দিতে অপেক্ষমাণ এই ক্যাম্পাস বেশ সুন্দরভাবে সেজেছে এই ফাল্গুনে। ফেব্রুয়ারি জুড়ে প্রাকৃতিক ভাবেই যেন সেজে উঠে প্রাঙ্গণ। শিক্ষা ও সংস্কৃতির মিলনমেলায় আলোকিত এই প্রাঙ্গণ আপনাকে স্বাগতম জানায়।
গুগোল ম্যাপ লোকেশন:












