হ্যালো লোকাল গাইডস
আমি মোহাম্মদ শাকিল ইসলাম @Shakilbd0
আমরা কিছু দিন আগেই ট্যুরে গিয়েছিলাম
নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর ও কমলাকান্দা। ঐ গল্প শেয়ার করতে এসেছি।
আমাদের ট্যুরে যাত্রা শুরু করি, গাজীপুর জেলার রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে। আমাদের ট্যুরে সদস্য ছিল ৫ জন। সবাইকে নির্দিষ্ট সময়ের ভিতর উপস্থিত থাকতে বলা হয়।
ঢাকা টু ময়মনসিংহ বিশ্বরোড়ের রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে সকাল ৬ঃ১৫ মিনিটের অনেক কষ্ট করে বাসে উঠতে পেরেছিলাম। আমাদের সকলের ইচ্ছে সকালের নাস্তা ময়মনসিংহ শহরে করবো। যে ভাবনা সেই কাজ, সকাল ৯ঃ৩০ মিনিট ময়মনসিংহ পৌঁছাই।
সকালে নাস্তা করতে একটা হোটেলে যাই এবং পরোটা ও ডাল সবজি, ও ডিম দিয়ে সবাই নাস্তা শেষ করি। ৫ মিনিট বিশ্রাম নেওয়া হয় এবং এর মাঝে চা খাওয়া হয়ে যায়।
সকালে নাস্তা শেষ দিয়েই আবারও গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম।
বেবি টেক্সি গাড়ি (গুগল থেকে নেওয়া) ছবি না থাকায়।
সারাদিনের জন্য একটা বেবি টেক্স গাড়ি ভাড়া করি। সারাদিনের জন্য ২৮০০ টাকা থেকে ৩৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তাই ভাড়া নিয়ে ড্রাইভারের সাথে আগেই ভাড়া ঠিক করে নিবেন।
বেবি টেক্সি গাড়িতে করে রওনা দেই ১০ টার সময়। যাওয়া সময় রাস্তায় দুপাশে গাছ-গাছালি, অনেক পুকুর, মাঠের পরে মাঠ দেখতে দেখতে কখন যে সুস দুর্গাপুর পৌঁছায়।
সুসং দুর্গাপুর গ্রুপ ছবি
সুসং দুর্গাপুর চিনামাটির পাহাড় উদ্দেশ্যে আবারো রওনা করি।
চিনামাটির পাহাড়ের পাশেই গ্রুপ ছবি
চিনামাটির পাহাড়ের কিছু সময় কাটায় এবং গ্রুপ ও একক ছবি তোলা হয়।
চিনামাটির পাহাড় থেকে ইন্ডিয়ার পাহাড় দেখা যায়। প্রাকৃতিক পরিবেশ টা সত্যিই চমৎকার ছিল। সবুজে ঘরে পাহাড় আর পাহাড়।
চিনামাটির পাহাড় এবং আমি
চিনামাটির পাহাড়ের মাঝে
চিনামাটির পাহাড় থেকে আবারও রওনা হই বিজয়পুর বিজিবি ক্যাম্পের উদ্দেশ্যে।
বিজয়পুর বিজিবি ক্যাম্প
বিজয়পুর বিজিবি ক্যাম্পের আশে একটা নদী আছে ঐখানে যাই। পানি যে পরিমাণ ঠান্ডা ছিলো, ঠান্ডা পানিতে অনেকেই গোসল করেছে।
সোমেশ্বরী নদীর পারে
বিজিবি ক্যাম্পের আশেপাশে কিছু সময় কাটায়। পরেই কমলাকান্দা যাওয়া শুরু করি।
কমলাকান্দা যাওয়ার আগেই নেত্রকোনা শহরে দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়।
কমলাকান্দা গিয়ে কোনো লাভ হয় নাই।
বর্ডার গার্ড সমস্যার জন্য পাহাড়ের কাছেই যেতে পারি নাই।
দূর থেকে কমলাকান্দা পাহাড়।
আমার ব্যক্তিগত পরামর্শ
একদিনের ট্যুরে গেলে যেকোনো একটায় যাওয়া ভালো। কষ্ট শতগুণ কমে যায়।








