গুগল ম্যাপে লোকাল গাইড হিসেবে আমার যাত্র এবং অভিজ্ঞতা।

আমি একজন গুগল ম্যাপে লোকাল গাইড কন্ট্রিবিউটর। গুগল ম্যাপে নিজে কিছু অবদান রাখা যায় এই সম্পর্কে আমার বড় ভাই @sadiik এর মাধ্যমে জানতে পারি

তার সহযোগিতায় প্রথমে আমি শুধু ছবি উপলোড করতাম। পরে তার কাছ থেকে এই সম্পর্কে অনেক কিছু শিখতে থাকি। তার সহযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের লোকেশন যোগ করি , ম্যাপ এডিট করি, রিভিউ লেখি, রেটিং দেই। বাংলাদেশের ম্যাপকে বাংলায় সমৃদ্ধ করতে আমি কিছু হলেও অবদান রাখার চেষ্টা করি,তাই যেগুলো নাম বাংলায় যোগ করা নেই সেগুলো বাংলাতে সম্পাদনা করে লিখি।

রাজশাহী শহরের পদ্মা নদীর ধারে বিশেষ করে I-বাঁধ থেকে শুরু করে কাটাখালি পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির,বিভিন্ন দোকান এগুলো আমার হাতে বাংলায় নাম এডিট করা, এ ছাড়াও রাজশাহী শহরের বিভিন্ন জায়গার নাম ও বিভিন্ন প্রতিষ্ঠানের নাম বাংলায় সম্পাদনা করেছি। গুগল ম্যাপে বিভিন্ন জায়গার ছবি আপলোড করা এবং বাংলাতে নাম এডিট করে লেখা আমার সবথেকে পছন্দের কাজ। গুগল ম্যাপে বেশ কয়েকবার আমার ছবি ফিচার্ড করেছে , গুগল যখন ফিচার্ড করে তখন একটি মেইল আসে , তখন যে আনন্দ সেটা বলে বুঝানোর মত নয় । যখন আমার ছবি প্রথম ফিচার্ড হয়েছিল তখন আমি যে কি খুশি হয়েছিলাম সেটা বলে বুঝানো যাবে না। আমার বড় ভাই সাদিকুল ইসলাম এবং আমি একই জায়গার ছবি উঠিয়ে ছিলাম এবং একই সময়ে আপলোড করেছিলাম। কিন্তু আমার ছবি ফিচার্ড হয়ে ছিল। এইটা বলে রাখা ভালো আমার বড় ভাই সাদিকুল তিনি একজন ফটোগ্রাফার। তিনি অসাধারণ ছবি উঠিয়ে থাকেন। আমি তার কাছেই ছবি উঠানোর বিষয় গুলো শিখছি। এক দিন তার ঘরে বসে গল্প করছিলাম,

হঠাৎ তিনি জিজ্ঞেস করলেন কালকে বিকেলে Rajshahi Local Guide Community Meetup আছে যাবা? ইতিপূর্বে এ সম্পর্কে আমার কোন ধারণা ছিল না। তাই আমি জিজ্ঞেস করলাম meetup এ কি হয়। কারা আসে, কেন আসে, আরো অনেক কিছু প্রশ্ন করলাম। তিনি বললেন এটা রাজশাহীর শহরের যারা লোকাল গাইড আছে তাদের নিয়ে তৈরি একটি সম্প্রদায়। তারা কিছুদিন পর পর একটি করে মিটআপ এর আয়োজন করেন। সেখানে অনেক ভালো মানুষরা আসেনা যারা গুগল ম্যাপ সম্পর্কে বিশদ জ্ঞান রাখেন। তারা মিটাপে এসে লোকাল গাইড দের নিয়ে আলাপ আলোচনা করেন তাদের কাছে থেকে প্রশ্ন করে অনেক কিছু জানা যাই। এই সব শুনে বললাম আমি যাবো।

যে কথা সেই কাজ আমি ও গেলাম নতুন এক অভিজ্ঞতা অনেক নতুন মানুষদের সাথে পরিচিত হলাম। আলাপ আলোচনা হলো অনেক নতুন বিষয় জানলাম। অনেক বিষয় ছিল যা জানতাম কিন্তু বুঝতাম না। সে গুলোর অনেক কিছু বুঝতে পারলাম। তারপর তাদের সাথে মাঝে মাঝে যোগাযোগ হয় ,যেগুলো বিষয় বুঝতে পারি না তাদের কাজে জানতে পারি। একসময় তাদের কমিউনিটিতে আমিও যুক্ত হয়ে যাই। এই হলো আমার লোকাল গাইড হিসাবে যাত্রা…

16 Likes

Best wishes for your Google local guide journey… :confetti_ball: :confetti_ball: :confetti_ball: @SEOmahfuzur

2 Likes

Thank you so much

1 Like

Welcome to our community and Best wishes for you @SEOmahfuzur :heart:

3 Likes

আসলেই এই আনন্দ সবাইকে বোঝানোর মত না। এজন্য এই কমিউনিটি এত ভালো লাগে। এখানে সবাই এই আনন্দের মানুষ। ধন্যবাদ @SEOmahfuzur তোমার এই আনন্দ বেঁচে থাকুক।

1 Like

এই আনন্দ আপনাদের পাশে পাবার ফলাফল :black_heart: :black_heart:

কানেক্টে আপনাকে স্বাগতম আরেকটি চমৎকার বিষয় হলো কানেক্টে আপনার প্রথম পোস্টের ফটোতে আমিও আছি, এটা দারুণ। চলতে থাকুক আপনার অবদান @SEOmahfuzur ভাই।

1 Like

Thank you vai☺️

1 Like

Ekhane 10+ characters na hoile reply kora jai na :smiling_face:

@SEOmahfuzur

Viel Erfolg und Spaß weiterhin

1 Like

আপনি যে ভাবে বিভিন্ন লোকেশনের তথ্য যোগ করে, ম্যাপ সম্পাদনা করে, রিভিউ লিখেন, রেটিং দেন, সম্প্রদায়ের সাথে যোগাযোগ করেন, তা খুব উপকারী ও গুরুত্বপূর্ণ কাজ। @SEOmahfuzur

এতো সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Thank you very much for wishing me well.

Best wishes for @SEOmahfuzur .

Thanks to @sadiik for creating a new local guide.

Happy guiding…

1 Like