চিংড়ি
উপাদান ১:
আধা কেজি বেশ বড় ঢিংড়ি
মাঝারি পেঁয়াজ বাটা
মাঝারি টমেটো বাটা
কোয়া রসুন বাটা ৬/৭ টা
৬/৮ টা কাঁচা মরিচ বাটা
হাফ চা চামুচ আদা বাটা
হাফ চা চামচ জিরে গুঁড়ো
১/২ চা চামচ ধনে গুঁড়ো
উপাদান ২:
২ চা চামচ লাল মরিচ গুঁড়ো
১/৫ চা চামচ গরম মশলা গুঁড়ো
১/৫ চা চামচ ঘি
২ চা চামচ হলুদ গুঁড়ো
স্বাদ অনুযায়ী লবণ
প্রয়োজন মত গোটা গরম মশলা
১/২ নারকেলের দুধ
প্রয়োজন মত তেল
৩-৪ টা কাচা মরিচ
১/৪ চা চামচ চিনি
রান্নার নির্দেশ:
ধাপ 1
সবার আগে মাছ বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে পরিমাণ মতো লবন ও হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে রাখুন
নারকেল কুঁড়ে নিয়ে ব্লান্ডার করে নিতে হবে।
তৈরি করা চিংড়ি
ধাপ ২: এবার গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে পেস্ট করা মসলা দিয়ে সামান্য আগুনের আঁচে ৫/৮ মিনিট কষানো, পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে সামান্য পানি দিয়ে গরম মসলা গুঁড়ো বাদে সব মসলা যোগ করুন সাথে চিনি ও পরিমাণ মতো লবন দিন ও কষাতে থাকুন যতক্ষণ পর্যন্ত মসলা থেকে তেল না বের হচ্ছে।
মসলা থেকে তেল বের হলে নারকেল দুধ দিয়ে যদি প্রয়োজন হয় তবে ২/৫ কাপ পানি দিয়ে ফুটে উঠলে ভাজা মাছ দিয়ে ওপর থেকে চেরা কাঁচামরিচ দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে ১০/১২ মিনিট রান্না করুন মাঝে অবশ্যই এক দুবার ঢাকা খুলে নাড়াচাড়া করুন। ৫/৭ মিনিট পর ঢাকা খুলে গ্রেভি বেশ গামাখা হলে ঘি গরম মসলা গুঁড়ো দিয়ে হালকা হাতে নেড়ে মিশিয়ে কম আগুনের আঁচে ৫ মিনিট রান্না করে গ্যাস অফ্ করে ৫ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি। বাসায় অবশ্যই ট্রাই করবেন।

