শহীদ ডাঃ ফজলে রাব্বি পার্কে(গুলশান) কিছু সময়

গুলশান-১ নং মোড় থেকে পুলিশ প্লাজার দিকে যেতে ৫০ মিটার আগে রাস্তার ডান পাশে এর অবস্থান। পুলিশ প্লাজার পশ্চিম পাশে রাস্তার বিপরীত পাশে এর অবস্থান।

অবস্থান: ২৩°৪২’৪৭.৬" N ৯০°২৩’৫৮.৫" E

ছবি: মেইন গেইট

চারিপাশে কাচের দেয়াল দিয়ে ঘেরা খুবই সুন্দর একটা সবুজে আবদ্ধ একটা এলাকা। ঢাকা উত্তর সিটিকর্পোরেশন এলাকায় এর অবস্থান।

গেইট খোলার সময়: সকাল ৭ টা থেকে সকাল ১১টা এবং বিকাল ৩ টা থেকে রাত ১০টা পর্যন্ত জনসাধারণের জন্য গেইট খোলা রাখা হয়ে থাকে।

ছবি: কৃত্রিম আলোতে

ভিতরে খুবই সুন্দর ও শব্দহীন একটা পরিবেশ বিরাজমান। হাঁটার জায়গা গুলো খবই উন্নতমানের টাইলস দিয়ে তৈরি। এটা খুবই স্বাস্থ্যসম্মত ও দেখে মনে হয়েছে খুবই টেকসই।

ছবি: কৃত্রিম টিলা

বাচ্চাদের খেলার জন্য পাথর দিয়ে একটা অংশ আবদ্ধ, যেখানে ছোট বাচ্চারা অনেক আনন্দিত হয়ে ছুটাছুটি করে।

ছবি: কৃত্রিম আলোতে

পার্কটিতে দুটি প্রবেশ গেইট রয়েছে।

ছবি:বসার স্হান

মেইন রোডের পাশের গেইট টি প্রায় সময়ই বন্ধ রাখা হয়। ভিতরের পরিবেশ টা ১০০% ধুলাবালি মুক্ত।

এখানে সাধারণত নিকেতন এলাকায় যারা বসবাস করেন, তাদের জন্য খুবই সময়োপযোগী একটা স্হান।

ভিডিওঃশহীদ ডাঃ ফজলে রাব্বি পার্কে

@TusharSuradkar
@FalguniP
@AjitThite
@TravellerG
@Shubham _waman
@Gurukrishnapriya
@Shrut19

8 Likes