খুলনার সেনা কুঞ্জ চিড়িয়াখানায় একদিন

খুলনা থেকে ঘুরে আসলাম খুলনায় যাওয়ার শখ আমার আগে থেকেই হঠাৎ করেই ঘুরে আসলাম খুলনার শহর এবং কয়েকটি গ্রাম।

সকালবেলা খুলনার ডুমুরিয়া উপজেলার একটি কাজ শেষ করে চলে গেলাম খুলনা সেনাকুঞ্জ চিড়িয়াখানায়। সেখানে দেখা পেলাম উটপাখি অজগর সাপ রাজ ধানেশ সহ বিভিন্ন বন্যপ্রাণী।

তাদের দেখতে পেরে যেমন অন্যরকম লাগছিল তেমনি কষ্টও লাগছিল রাজ ধনেশ পাখির কাছে গিয়ে যখন দাঁড়ালাম।

তখন মনে হল সত্যিই বন্দি জীবন অনেক কষ্টের।

আমরা চারজন সেখানে বেড়াতে গিয়েছিলাম চিড়িয়াখানায়। রাজশাহী থেকে আমরা নুরুল ইসলাম এবং আমি দুইজন খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল আরো দুইজন সাকিব গাজী ও আবু হুরায়রা।

আমরা সারাদিন সেখানে ঘোরাঘুরি এবং নৌকায় চড়ে বাড়ি ফিরলাম দুপুর পরে।

7 Likes