জঙ্গল ভ্রমণ

ঢাকার খুব সন্নিকটে ভাওয়াল জাতীয় উদ্যান…

যারা অল্প সময়ের মাঝে নিরিবিলি প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে চান তারা সহজেই বেড়িয়ে আসতে পারেন এই শালবন থেকে। বনের ভেতর সরু রাস্তা ধরে যেদিকেই যাবেন দেখবেন অগণিত শাল গাছ আর ফাকে ফাকে কিছু খোলা জায়গা। চমৎকার লেক রয়েছে বনের ভেতর। এছাড়া বনের ভেতর তেমন কোন বন্যপ্রাণীর দেখা না পেলেও কালেভদ্রে কিছু বানর কাঠবিড়ালির দেখা পাবেন, আর পাখি দেখতে পাবেন বেশ কয়েক প্রজাতির। হেটে ক্লান্ত হয়ে পড়লে রাস্তার পাশে স্থাপিত বেঞ্চগুলোতে বসে বিশ্রাম নিতে পারবেন। তবে বনটি সংরক্ষিত হওয়ায় বনের ভেতর কোন দোকানপাট নেই।

ভাওয়াল জাতীয় উদ্যানে যেতে চাইলে ঢাকা থেকে জয়দেবপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহ সড়ক ধরে কিছুদূর এগুলেই মূল ফটক দেখতে পাবেন। নির্ধারিত দর্শনার্থী ফি দিয়ে বনের ভেতর প্রবেশ করে সবুজ প্রকৃতি উপভোগ করতে পারবেন।

তবে অবশ্যই বনের প্রাকৃতিক পরিবেশ অটুট রাখতে গাছপালার কোনপ্রকার ক্ষতি করবেন না এবং বনের ভেতর ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকবেন।

7 Likes

Hello @Mamun9014 , welcome to the forum. I see that you have shared your first article. I hope you will share more here from now on. But I have a few small suggestions. It will be more interesting and beautiful if you add things such as using photographs in your articles, sharing the location of the place you are talking about.

1 Like