বর্ষায় গ্রামবাংলা

ছয় ঋতুর দেশ বাংলাদেশ। প্রতিটি ঋতুতে প্রকৃতি তার নিজ নিজ রুপে ভিন্ন ভিন্ন রুপ ধারণ করে।
ছয়টি ঋতুর মধ্যে বর্ষা সবথেকে অনন্য।
কারণ:- বর্ষাকালে গ্রামের মাঠ,ঘাট,খাল,বিল,হাওর,বাওড়,নদীনালা,পুকুর,ডোবা ইত্যাদি যায়গাগুলো পানিতে পরিপূর্ণ থাকে।

ডুবে যাওয়া নিচু রাস্তা।

পানিতে পরিপূর্ণ বিল।

গ্রামের নিচু রাস্তাগুলোতে পানি উঠে যায়।
সাথে কারো কারো নিচু জমিতে গড়ে ওঠা বসতবাড়ীতেও পানি উঠে যায়।

একটি বাড়ির উঠানে পানি উঠে গিয়েছে।

ছবি: সেপ্টেম্বর ২০২০

পিচঢালা নিচু রাস্তায় বর্ষার পানি।

দেশের মাছের চাহিদা মেটানোর মৌলিক একটা সময় হচ্ছে বর্ষাকাল।
সব যায়গাতে পানি থাকার কারনে মাছেদের চলাচলে সুবিধা হয় এবং কম সংখ্যক মাছ ধরা পরে।
পানি থাকার কারনে মাছ সহজে অনেক খাবার সংগ্রহ করতে পারে যা ওর শারীরিক বৃদ্ধি এবং বংশবৃদ্ধিতে বেশ সহযোগী।

মাছ ধরার ভেশান জাল।

আবার আবাদি জমির উর্বর শক্তি বৃদ্ধির জন্য বর্ষার প্রয়োজনীয়তার সীমা নেই।

দেশে বর্ষাকালীন কয়েকটি ফল রয়েছে:-
আমড়া,পেয়ারা,বাতাবীলেবু/জাম্বুরা।
এছাড়াও আখ/গেন্ডারি উৎপাদনের মূল সময় বর্ষাকাল।
যদিও এগুলো কমবেশি ভিন্ন ঋতুতেও পাওয়া যায়।

গ্রাম্য বাজারে বিক্রি করতে আনা আখ।

জলবায়ু পরিবর্তনের কারণে কোন কোন বর্ষায় বেশি পানি হয় যাকে আমরা বন্যা বলি।
বর্ষায় পানি বেশি হওয়ায় একদিকে যেমন সৌন্দর্য ও উপকারীতা রয়েছে তেমনই কিছু ক্ষতিকর দিকও রয়েছে।

বর্ষার সৌন্দর্য।

প্রায় প্রতিবছর বর্ষায় এদিকে নৌকাবাইচ হয়।

ছোট খাল পার হওয়ার জন্য সাঁকো।

পুকুরপাড়ের গাছ।

যেমন:- যাদের বাড়িঘর নিচু এলাকায় তাদের জীবনযাপন বেশ কষ্টকর হয়ে পড়ে।
যেমন:-
গ্রামের বেশিরভাগ মানুষ মাটির চুলায় রান্না করে, পানির কারনে তখন রান্না করতে কষ্ট হয়।

ঘর থেকে বের হয়ে কোথাও যািয়া কষ্টকর হয়।

অনেকে গবাদিপশু ও হাঁসমুরগি পালন করে সেগুলো নিয়ে ভোগান্তি পোহাতে হয়।

খাবার পানির অভাবে ভুগতে হয়।

শৌচাগারও ডুবে যায় অনেকের যেটা বড় একটি সমস্যা।

যোগাযোগ ব্যাবস্থা খারাপ হয়ে যায়।
কোথাও যাওয়ার প্রয়োজন হলে নৌকা ছাড়া যেতে পারেনা।
যাদের নৌকা নেই তাদের ক্ষেত্রে সমস্যাটা আরো বড় আকার ধারণ করে।

একটি ছোট্ট শিক্ষাপ্রতিষ্ঠান ডুবে যাওয়ায় যাতায়াত ব্যাবস্থা হিসেবে কলা গাছের ভেলা বানিয়ে নিয়েছে।

শাপলার ফল।

এছাড়াও আরো অনেক ধরনের সমস্যা পোহাতে হয় বন্যাকবলীতদের।
এসময় তাদের সাহায্যের উদ্দেশ্যে বিভিন্ন সংস্থা ও ভলান্টিয়ার টিম এগিয়ে আসে।
তাদের এমন পরিস্থিতিতে আমাদের সকলের উচিত যার যার অবস্থান থেকে যথাসম্ভব সাহায্যের হাত বাড়ানো।
সাথে গ্রামীন বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করা। :smiling_face_with_three_hearts:

পোস্টের ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।

#bdlg #BDLG #monsoon #bangladesh #bangladeshlocalguides #letsguide #flood
#rainyseason

48 Likes

আহ কি বলবো, নস্টালজিক!

গ্রামের বাজারে ভাদ্র মাসের আখ আর ইলিশ মাছ! মনে পরে গেলো ছোট বেলায় আব্বার সাথে বাজারে জাইতাম, ধান বিক্রি করতো আর বাজার থেকে বড় সাইজের ডিম ওয়ালা ইলিশ মাছ কিনে নিয়া আসতো, সাথে গেন্ডারি বা আখ, রাতে ইলিশ মাছ ভাজা মানে আশে পাশের বাড়ি থেকে গন্ধ পাওয়া যেতো ইলিশ ভাজার, এটা বর্যার সবচেয়ে আনন্দের সময়

6 Likes

খুব সুন্দর পোস্ট @KhanSayfullah ভাই।

4 Likes

@KhanSayfullah

Es ist ein sehr schöner, interessanter und aufschlussreicher Beitrag. Wasser ist gut und nötig aber zuviel davon bringt uns in Schwierigkeiten.

5 Likes

আহা শৈশব স্মৃতি মনে পড়লো @KhanSayfullah

5 Likes

ভালো লাগলো @KhanSayfullah

4 Likes

খুবই সুন্দর ও সাবলিল পোস্ট @KhanSayfullah

3 Likes

@Mazharul_BDLG হ্যা ভাই আগে অনেক আমেজ ছিলো কিন্তু বর্তমানে তার অর্ধেকও নেই বললেই চলে।

বর্ষায় আগের মত পানি হয়না, জিনিসপত্রের দাম ইত্যাদি।

5 Likes

আপনাকেও অসংখ্য ধন্যবাদ @MonirHB ভাই :green_heart:

4 Likes

@Annaelisa yes, right saying.

Thanks a lot :green_heart:

Greeting from Bangladesh, :bangladesh: Bangladesh localguides

6 Likes

あなたの投稿はとても素敵です。 幸運をお祈りしています🥰

2 Likes

ভাই আপনার গ্রাম তো পুরাই আমার গ্রামের মতন। অবশ্য বাংলাদেশের গ্রাম তো একই। বর্ষাতেও আমাদের গ্রাম এরকমই হয়। মাঝে মাঝে যাওয়া হয় গ্রামে। ভালো লাগে বর্ষার এরূপ যদিও গ্রামের লোকজনদের কষ্ট হয়। ধন্যবাদ @KhanSayfullah ভাই শেয়ার করার জন্য :slightly_smiling_face:

2 Likes

@KhanSayfullah বাংলার ঋতুর মতো বৈচিত্রময় ঋতু মনে হয় আর কোখাও নেই, অসংখ্য ধন্যবাদ ভাই

2 Likes

@MohammadPalash হ্যা ভাই।

ভালোই লাগে :green_heart:

1 Like

@IshtiakAhmed ধন্যবাদ ভাই :green_heart:

1 Like

@Shadhin21 অসংখ্য ধন্যবাদ ভাই :green_heart:

2 Likes

:smiling_face_with_three_hearts::smiling_face_with_three_hearts::smiling_face_with_three_hearts::smiling_face_with_three_hearts: most welcome

1 Like

Thanks a lot dear @NaptiRasedul vai :green_heart:

Same to you :smiling_face_with_three_hearts:

1 Like

আপনাকেও অসংখ্য ধন্যবাদ @sumanbd ভাই :green_heart: আপনি কোন জেলার?

2 Likes

@KhanSayfullah আমার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা।থাকা হয় ঢাকা।

2 Likes