২৫ আগষ্ট ২০২৩ এর মিটআপ…

লোকাল গাইডস বাংলার গত ২৫ আগষ্ট হয়ে গেলো একটা মিটআপ। মিটআপের পোস্ট ফেসবুকে দেখার সাথে সাথেই রেজিষ্ট্রেশন করে ফেললাম। এই প্রথম লোকাল গাইডদের মিলন মেলায় যাবো ভেবেই ভালো লাগছে। কিন্তু তখনও ভেন্যু নির্দিষ্ট হয়নি। আমার মধ্যে একটা উত্তেজনা কাজ করছে একসাথে অনেক লোকাল গাইডদের সাথে দেখা হবে পরিচয় হবে। কিন্তু হঠাৎ করে অফিসিয়াল এক ট্যুরে ঢাকার পাইরে যেতে হবে কক্সবাজার। এটা শুনে সাথে সাথেই আমি যেতে পারবো না বলে জানিয়ে দেই। খবর এলো আমার ডিপার্টমেন্ট হেড’এর কাছ থেকে। আমাকে বললো, দেখেন সবাই যাচ্ছে আপনি যদি না যান তাহলে ব্যাপারটা কেমন দেখাবে। অনেক ভাবে বললেন, কি আর করা আমাকে যেতেই হলো।

২৫ তারিখ আমি কক্সবাজার বসে মিটআপের পোস্টগুলো দেখছি আর আফসোস করছি। এক বন্ধুকে আমি ব্যাপারটা বলি, সে বললো আপনার জন্য টি-শার্টটা যদি পারি রেখে দিব। মিটআপের দিন বিকেলে ফোন এলো, আপনার টি-শার্টের মাপ কি? টি-শার্টের মাপ বললাম। সে আমার জন্য রেখে দিল। সন্ধ্যায় আবার ফোন দিয়ে বললো আপনার টি-শার্ট ইস্টিকার রেখে দিয়েছি কিন্তু গুগুল থেকে একটা গিফট দিয়েছে সেটার জন্য রেজিষ্ট্রেশন করতে হবে, আমি সেটা পারিনি করাতে। আপনি গ্রুপের এ্যাডমিনকে কল দিয়ে বলেন, যদি সে করে দেয় তাহলে হবে। আমি কল দিলাম ব্যাপারটা বললাম আমার আসার ইচ্ছা ছিল কিন্তু পারিনি। সে বললো, এটা সম্ভব হচ্ছে না।

কি আর করা, ব্যাড লাক। পরের বার কোন মিলনমেলায় সবার সাথে দেখা হবে। কক্সবাজার থেকে ঢাকা আসার কিছুদিন পর বন্ধুটি এসে টি-শার্ট আর ইস্টিকারগুলো হাতে দিলো। হাতে পেয়ে খুব ভালো লাগলো।

ধন্যবাদ লোকাল গাইডস বাংলা’র এ্যাডমিনকে সুন্দর একটি টি-শার্টি ডিজাইন করার জন্য।

7 Likes