হুট করে ইচ্ছে করছিল বেশি ঝাল দিয়ে গরুর বট তিল্লি খিল্লি খেতে।মনে হল বাসার পাশেই তো একটা বিখ্যাত দোকান আছে,৩৫ বছর থেকে একই জায়গায় একই মানের স্বাদ দিয়ে চলছে। যেতে যেহেতু কিছুটা রাত হয়েছিল ভেবেছিলাম দোকানটি বন্ধ হয়ে যাবে কিন্তু না গিয়ে দেখি দোকানের সামনে উৎসুক খাদকদের বিশাল সমাগম।
তারপর খাবারের অর্ডার দিলাম আর পছন্দের তালিকায় ছিল
লুছি আর গরুর বট, তিল্লি খিল্লি,সাথে পাতলা করে আলুকাটা। এক কথায় দারুন স্বাদ আর ঝালও মোটামুটি, সন্ধ্যা ৬ টার পর থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকে এই দোকান, কোলডিংকসও পাওয়া যায় এখানে।