দ্বিতীয় কলকাতা হিসেবে খ্যাত কোড়কদী গ্রাম | ফরিদপুর

প্রিয় লোকাল গাইডস,

আশা করছি, সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। গত বছর, ফরিদপুর জেলার বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি, আর আজকে এ জেলার দ্বিতীয় কলকাতা হিসেবে খ্যাত কোড়কদী গ্রাম সম্পর্কে জানবো।

বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে থাকা বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো আমাদের জাতীয় ঐতিহ্যের ধারক ও বাহক। নানান ঐতিহ্যের মধ্যে বিশেষ করে বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলোর স্থাপত্য শৈলী, হৃদয়কাড়া নান্দনিক কারুকাজ এবং ঐতিহাসিক পটভূমি আমাদের ঐতিহ্য ও সমৃদ্ধি পরিচায়ক। সেই ঐতিহ্যকে হৃদয়ে লালন করে আজকে আমরা জানবো চলেছি এ জেলার ‘দ্বিতীয় কলকাতা হিসেবে খ্যাত কোড়কদী গ্রাম’ সম্পর্কে।

বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার দই আর মিষ্টিখ্যাত বাগাট থেকে প্রায় ৩ কি.মি. দূরে রয়েছে কোড়কদী গ্রাম। একসময় গ্রামটি "দ্বিতীয় কলকাতা’ বা "ছোট কলকাতা’ হিসেবে খ্যাত ছিল। ইতিহাস বলে কোড়কদী গ্রামে উঁচু মাপের কয়েকজন মানুষ জন্মেছিলেন। সান্যাল, লাহিড়ী, ভাদুড়ী আর ভট্টাচার্য পাড়া মিলে ছিল এ গ্রাম।

ঐতিহ্যবাহী এ গ্রামটির শুরুতেই রয়েছে শত বছরেরও বেশি পুরনো কোড়কদী রাস বিহারী উচ্চ বিদ্যালয় যার প্রতিষ্ঠা সাল “১৯০১” যে কোনো কৌতূহলী দর্শককে অবাক করবে। কালের সাক্ষী হয়ে আজও অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। এ গ্রামেই জন্মেছিলেন বাংলাদেশের ও পশ্চিম বাংলার ফরাসি সাহিত্যের অনুবাদক ও গবেষক অবন্তীকুমার সান্যাল (১৯২৩-২০০৭)।

ভারত বিভাগের আগে প্রত্যন্ত এই গ্রামেই কেরোসিন চালিত ফ্রিজ ব্যবহৃত হতো, যার নমুনা রাজবাড়ী জেলার জাদুঘরে রক্ষিত আছে বলে জানা যায় কোড়কদী গ্রামের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে তুলে ধরতে ২০১০ সালের ৩০ জানুয়ারি আয়ােজন করা হয় কোড়কদী সমাবেশ। বাংলাদেশ লিটারারি রিসাের্স সেন্টার (বিএলআরসি)-এর উদ্যোগে এই সমাবেশটি সম্পন্ন হয়।

Maps Link: https://goo.gl/maps/yqE5jEeveheP8tYY7

ধৈর্য ধরে পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।

46 Likes

@ShahMdSultan দাদা অনেক সুন্দর তথ্যমূলক একটি পোস্ট করেছেন, সেই সাথে আপনার ছবিগুলো ও ভিডিও ধারণ খুবই সুন্দর হয়েছে।

6 Likes

@ShahMdSultan @ ধন্যবাদ বাংলাদেশের প্রাচীন ইতিহাস এতাও সুন্দর করে উপস্থাপন করার জন্য।

আরো সুন্দর সুন্দর পোস্ট দেখার অপেক্ষায় রইলাম।

2 Likes

@ShahMdSultan ভাই খুবই সুন্দর ছিল লেখাগুলো। ভিডিওতেও দেখেছিলাম আপনার এই উপস্থাপন। সত্যিই প্রশংসনীয়। ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।

2 Likes

@ShahMdSultan Thanks for the post.

1 Like

Thank you for the great post.

1 Like

My home town is Faridpur :slightly_smiling_face:

1 Like

অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন

1 Like

অনেক সুন্দর। আমার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর। আমাদের এ অঞ্চলে অনেক ইতিহাস ঐতিহ্যের চিন্হ এখনো আছে। খুব সুন্দর যে আপনি সেগুলো তুলে ধরতে পারছেন। চালিয়ে যান। ভালো থাকবেন @ShahMdSultan

1 Like

এই নামে তাহলে মিষ্টি হয়েছিল। ধন্যবাদ @ShahMdSultan @ ভাই গ্রামটিকে আমাদের সাথে পরিচিত করার জন্য

1 Like