ছবি: চিকেন পাস্তা ডাইনার্স ক্লাব
লোকেশন:
ঢাকার যাত্রাবাড়ি থেকে একটু দূরে কোনাপাড়া।আর এই কোনাপাড়াতেই আছে বিখ্যাত ডাইনার্স ক্লাব রেষ্টুরেন্ট।
কিভাবে যাবেন:
যাত্রাবাড়ি থেকে বাস অথবা লেগুনা তে করে যেতে পারবেন৷ লোকেশন বলতে হবে কোনাপাড়া।ভাড়া নিবে ১০/= থেকে ১৫/=. তবে যদি স্টাফ কোয়ার্টার এর লেগুনা তে ওঠেন তবে ১৫/= নিবে। কোনাপাড়া তে নেমে ২-৩ মিনিট হাটলেই হাতের ডানে পড়বে এই ডাইনার্স ক্লাব।
পরিবেশ:
রেষ্টুরেন্টের পরিবেশ বেশ নিরিবিলি। তাদের ব্যবহার ভালো ছিলো। গেট টুগেদার, জন্মদিন ইত্যাদি পালনের জন্য বেশ উপযুক্ত একটি জায়গা। বাচ্চাদের খেলার জন্য আলাদা কিডস জোন ও আছে।
উপকরণ:
পাস্তা তৈরির প্রধান উপকরণ হচ্ছে চিজ, চিকেন, বিভিন্ন ধরনের সস, পাস্তা, ব্লাক ওলিভ, বড় মরিচ ইত্যাদি।
খাবারের মান:
খাবারের মান ভালো ছিল। পরিমাণ একজনের জন্য যথেষ্ট ছিলো।
সর্বোপরি বলতে পারি যে, পাস্তা খাওয়ার জন্য এই লোকেশন টা পছন্দের লিস্টে রাখা যেতে পারে।

