বলধা গার্ডেন:
ঢাকার গুলিস্তান এর কাছেই ওয়ারীতে নারিন্দা রোডে বলধা গার্ডেন। সবুজ গাছ গাছালির ছায়া পেতে খুবই চমৎকার একটি জায়গা। আমার দেখা মতে ঢাকার ভিতরে এত গাছ(জানা-অজানা) আমি এর আগে খুবই কম দেখেছি। অনেক গাছ থাকাতে পাখির নানা রকম কিচিমিচির শব্দে আপনার মন ভরে যাবে। আর কেউ যদি ঢাকায় বাদুড়(কলা বাদুড়) দেখার ইচ্ছা জাগে তাহলে হাজার হাজার বাদুড়ও দেখতে পারবেন। আর পুকুরে রয়েছে নানা রকম অনেক মাছ। ছুটির দিন তথা যেকোন সময় ভালো মুহূর্ত কাটানোর জন্যে খুবই ভালো জায়গা। যদিও আয়তনে কম হওয়ায় ঘুরে ফিরে ভালো মত দেখা যায়। বলধা গার্ডেনের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।
আসার উপায়ঃ গুলিস্তান বা সায়দাবাদ থেকে খুব সহজেই রিক্সায় আসা যায়।
টিকিট মূল্য ২০টাকা করে প্রতিজন আর প্রতিদিনই খোলা থাকে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
#localguidesconnect #localguides #letsguide #bdlg #BDLG #BangladeshGoogle #photosbd








