চর আলেকজান্ডার লক্ষীপুর জেলার রামগতি উপজের একটি প্রসিদ্ধ ইউনিয়ন। ১৯২৫ সালে এই জনপথের গোড়াপত্তন হয়। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত বাধে নতুন দর্শনীয় স্থান গড়ে উঠেছে।আলেকজান্ডার বাজার ইলিশ মাছের জন্য খুবই বিখ্যাত, এখানের ইলিশ সারাদেশে ছড়িয়ে পড়ে। ইলিশ ছাড়াও এই বাজারে স্থানীয় কৃষকদের উৎপাদিত বাদাম, মরিচ, সুপারি, বিভিন্ন প্রকার ডাল পাওয়া যায়। এখানের চিনি মুক্ত মহিষের দই দেশ বিখ্যাত।
এখানে মেঘনা নদী প্রায় ১৫ কিলোমিটার প্রস্ত। ইঞ্জিন চালিত নৌকার মাধ্যমে নদী পার হয়ে চরে গেলে এক নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্যের অবতারণ হয়। এখানের সবুজ যেন দিগন্তে নীল আকাশে মিশে গেছে।

