যদি ১৬০০ ফুট উপরে পাহাড়ে রাতে ক্যাম্প করে থাকতে পারেন তাহলে কেমন হয়? পায়ে হেটে ১৬০০ ফুট পাহাড়ে উঠে রাতে বার্বিকিউ আর গান করার আনন্দ সকালে যখন সাদা মেঘের চাদরের উপর দিয়ে ভরের সূর্য উকি দিবে তখন আপনার মন এমনিতেই প্রশান্তি চলে আসবে। মারায়াংতং বান্দরবন এর একটি এলাকা আলিকদম এর একটি পাহাড়। যা ট্রেকিং এর জন্য খুবি উপযোগী।
কিভাবে যাবেন ?
সকাল ৭ টা বা ৮ টায় চট্টগ্রাম নতুন ব্রীজ থেকে চকরিয়া বাজার এর কোন বাস এ উঠে পরবেন বাস ভাড়া ১৫০ - ২০০ টাকা নিবে বা ৩০০ টাকাও নিতে পারে। দাম দর করে উঠাই ভাল। চকরিয়া বাজার এ নেবে আলিকদম বাস পাবেন ৮০ - ১৫০ টাকা জনপ্রতি আলি কদম বাজারে নেমে মারায়াংতং বললে সবাই দেখিয়ে দিবে তখন শুরু হবে আপনার ট্রেকিং।
খাবার ও থাকার ব্যাবস্থা
যদি আপনার কাছে তাবু থাকে তাহলে তো ভালই আর না থাকলে আলিকদম বাজারে অনেক মানুষ আছে যারা তাবু ভাড়া দিয়ে থাকে তাদের অনেক ধরনের প্যাকেজ আছে যা ৮০০ টাকা থেকে শুরু জনপ্রতি আপনি সেখানে গিয়ে কথা বলে ঠিক করে নিতে পারেন বা আগের থেকে তাদের সাথে যোগাযোগ করে যেতে পারেন। তারা আপনার সাথে একজন গাইড দিয়ে দিবে যিনি আপনার তাবু আর বার্বিকিউ এর ব্যাবস্থা ইত্যাদি করবে তবে গাইড এর খরচ আলাদা। আপনি পাহাড়ে উঠে আপনার মত চারপাশ ঘুরে দেখবেন।












