বেলা শেষে 🌄

ভাঙা নৌকায় ভেসে বেড়াই, সাঁতার জানি না,

চুঁইয়ে চুঁইয়ে পানি এসে,

ভরলো নাওখানা।

ভব নদীর তরঙ্গ ভারী, দেখেও রইলাম কানা,

কোন অতলে ভাসি আমি,

গভীরতা নেই জানা।

জল রূপে কেবা হয়, মীণ রূপ কে ?

নৌকা রূপ কেবা হয়,

মাঝি আমি কে ?

কোথায় আছে কার ঠিকানা, কি রূপে কে আনাগোনা,

ভাঙা তরী বয়লাম শুধুই,

জ্ঞান উদিলো না।

গাঁধার মত ছিঁচলাম বারী, নিজেই ফুঁটো করে,

নিজেই নৌকা, নিজেই মাঝি,

অথই পারাবারে ।

নিজের মাঝেই অগাধ নদী,নিজেই নিজের তরী,

নিজের পাপেই নৌকা বুঝাই ,

নিজেই ডুবে মরি।

যেজন গেল নিজকে চিনে, করলো নিজের সাধন,

দীপ্তজ্ঞানে দেখলো সে জন,

সবই একজন।

ভব নদীর প্রতিকূলে, মাঝি আমি

9 Likes

ছবিটি সুন্দর আপনার নিজের তোলা ভাইয়া?

ছবির সাথে লোকেশনের কিছু বর্ননা দিলে আরোও সুন্দর হতো।

জ্বি ভাইয়া।

এটা আমাদের গ্রাম নড়াইল জেলা লোহাগাড়া থানার ধলাইতলা :heart: