“অমর একুশে বইমেলা মিটআপ ২০২৩” মিটআপের ব্যানার। ডিজাইন করেছেন @Bishnu_Modhu
প্রিয় বাংলাদেশের লোকাল গাইড সদস্যবৃন্দ,
আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ লোকাল গাইড প্রতি মাসে দুইটি করে মিট-আপ আয়োজন করে থাকে। পুরো বছরে “বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটি” কর্তৃক কি কি মিট আপ অনুষ্ঠিত হবে তার একটি লিস্ট ফেসবুক গ্রুপে দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসে “ঢাকা আর্ট সামিটে ফটোওয়াক” এবং “এক্সপ্লোর কাপ্তাই” দুইটি মিট আপ অনুষ্ঠিত হয়।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাসের শুরু থেকেই বিভিন্ন প্রোগ্রাম, অনুষ্ঠান শুরু হয় ভাষার মাসকে ঘিরে। এই মাসের প্রধান আকর্ষণ হচ্ছে অমর একুশে বইমেলা। প্রতিবছর বাংলা একাডেমি ফেব্রুয়ারি মাসের শুরু থেকে সারা মাসব্যাপী এই বইমেলার আয়োজন করে থাকে। তাই, আমরাও আমাদের কমিউনিটির মাধ্যমে এই বইমেলায় একটি মিটআপ আয়োজন করতে যাচ্ছি।
এ ধরনের মিটআপ সবার জন্য উন্মুক্ত থাকে, কোনো রেজিষ্ট্রেশন এর প্রয়োজন হয় না। তাই সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।
এই মিটআপের সারসংক্ষেপ:
মিটআপ নাম: অমর একুশে বইমেলা মিটআপ ২০২৩
মিটআপ নং: ২০৫
মিটআপ তারিখ: ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ (শুক্রবার)
মিটআপের সময়: বিকেল ০৪:৩০ - সন্ধ্যা ০৭:০০
মিটআপের জায়গা: অমর একুশে বইমেলা ২০২৩
মিটআপ হোস্ট: জোহান জাফর
কি কি থাকছে এ মিটআপে:
১. বইমেলা ঘুরে দেখা
২. ফটোওয়াক
৩. গুগল ম্যাপস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা
৪. লোকাল গাইডস কানেক্ট নিয়ে আলোচনা
৫. প্রশ্ন উত্তর পর্ব
#bdlg
#BangladeshLocalGuides
#MeetUp
#Boimela
