গ্রামের মেলায় বাহারী রকমের মিষ্টি পান।

Caption: মিষ্টি পান এর ছবি। pick. @GaziSalauddinbd

হাই লোকাল গাইড বন্ধুরা

আজ আমি আপনাদের মাঝে একটি সুন্দর খাবার এর বর্ণনা করবো, তা হলো পান

বিখ্যাত একটি গানের কথাঃ

পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু আমার আইলো না।

চট্টগ্রামের বিখ্যাত গানঃ

যদি সুন্দর একখান মুখ পাইতাম, মহেশখালীর পানের খিলি তারে বানাই খাওয়াইতাম,

হাজার ও বছর ধরে এই পান খেয়ে আসছে মানুষ। পানের খিলি তৈরিতে বৈচিত্রের অভাব নেই। মুখরোচক এই খাবারটিকে আরো মজাদার আর তৃপ্তিতে ভরপুর করতে ব্যবহার হয় বিভিন্ন রকমের মশলা। যা পান প্রেমীদের তৃপ্তি মেটায়।

Caption: বিখ্যাত শাহী পান,

ঐতিহ্যবাহী শাহী পানের কদর রয়েছে সৌখিন মানুষের মধ্যে। ওয়াজ মাহফিল, মেলা, বড় অনুষ্ঠানে পান নিয়ে বসেন বিক্রেতারা। তবে, দামি পান খুবই কম বিক্রি হয়। বিশেষ করে কেউ অর্ডার করলে শতাধিক আইটেমের মশলা ও সুগন্ধি দিয়ে তৈরি হয় বিশেষ শাহী পান।

শীতকালে এই অঞ্চলে অনেক গ্রাম্য মেলা হয়। থাকে অনেক মানুষের ভীড়। আর সেখানেই পান নিয়ে আসেন বিক্রেতারা।

Caption. পান দোকানদারের সাথে লোকাল গাইড @GaziSalauddinbd

মেলায় পান বিক্রি করতে আসা কয়েকজনের সাথে কথা হয়। তার মধ্যে একজনের নাম হালিম ভাই , বয়স (৫০) । তিনি জানান, বিশ বছর ধরে পান বিক্রি করেন। ১০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত দামের পান রয়েছে তার কাছে। দামি পান তৈরি হয় দেড় শতাধিক মশলা দিয়ে। সাথে মিশিয়ে দেওয়া হয় সুগন্ধি। অনেক নারী পুরুষ সখের বসে এই পান খান। আবার কেউ অর্ডার দিয়ে তৈরি করে বাড়িতে নিয়ে যায়।

জনশ্রুতি আছে, আগেকার আমলে রাজ-রাজারা শত শত মশলা দিয়ে পান তৈরি করে খেতো। আর সেজন্য দূর দেশ থেকে খবর পাঠিয়ে পান তৈরির কারিগর আনা হতো। রাজ মহলের বৈঠকে পানের বাটাতে থাকতো বাহারি রং এর পান। সেই সময় অনেক কারিগর আর ফেরত যাননি। এভাবেই ছড়িয়ে পরে শাহী পান তৈরির কলাকৌশল।

Caption : বিভিন্ন রকমের পান। ছবি @GaziSalauddinbd .

এখানে বাহারি নামের বিভিন্ন রকম পান পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-

* শাহী মিঠা পান

* বেনারসি মিঠা পান

* স্পেশাল মাসালা মিঠা পান

* দিল্লির শাহী জেলি পান

* স্পেশাল আইস পান

* স্পেশাল বেনারসি শাহী মিঠা পান

* স্পেশাল স্ট্রবেরি পান

* স্পেশাল ভ্যানিলা পান

* ফায়ার (আগুন) পান

* স্পেশাল দিল্লির শাহী ফায়ার পান

* দিল্লির শাহী জাফরানি মিঠা পান

* স্পেশাল ঢাকার নবাবী পান

পানের মূল্যঃ

এখানে বাহারী রকমের পান পাওয়া যায়। ১০ টাকা মূল্য থেকে ৫০০ টাকা মূল্য পর্যন্ত পান পাওয়া যায়। আমি ও আমার সাথের লোকাল গাইড দুই / এক জন পানের স্বাদ নেয়।

বিঃদ্রঃ

আমাদের দেশে উপ জাতিরা মেহমান দের প্রথমে পান দিয়ে স্বাগতম জানায়।

51 Likes

ধন্যবাদ ভাই আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পান গুলো এখানে তুলে ধরার জন্য।

4 Likes

মিষ্টি পান মাঝে মাঝেই খাই @GaziSalauddinbd

4 Likes

আমিও মাঝে মাঝে খাই মিষ্টি পান।

3 Likes

আপনাকেও অনেক ধন্যবাদ @MdSharifHossen

আশা করি সব সময় আপনাকে পাবো।

2 Likes

@GaziSalauddinbd পান নিয়ে সুন্দর আর তথ্যবহুল লেখা আমাদের উপহার দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই

1 Like

আমি মাঝে মাঝে খাই, বিশেষ করে দাওয়াত এ গেলে পান খাওয়া হয়।

ধন্যবাদ @MonirHB সুন্দর ছবি শেয়ার করার জন্য।

1 Like

@GaziSalauddinbd el shashi pan se come con la hoja? La hoja verde esta cocida? Que buen post y las fotos geniales. Saludos maxi

2 Likes

আপনাকেও ধন্যবাদ @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 । আশা করি আপনিও পান খাইতে পছন্দ করেন।

1 Like

Thanks you very much @Maximilianozalazar

1 Like

Hello @GaziSalauddinbd ,

this looks delicious. :blush:

Thank you very much for telling us about this food, it’s very interesting to read about food in your country. :grinning: :bangladesh:

I wish you a great day. :blush:

Many warm greetings to you from Hamburg, Germany! :grinning: :star2: :de:

1 Like

@GaziSalauddinbd vas a ir a ver a la Argentina :argentina: que esta organizando un partido de futbol en tu pais?

1 Like

Hi,

@ChiaraMariaC

Thank you, also for learning about my country’s food.

Have a nice day.

1 Like

Hello @GaziSalauddinbd ,

you’re welcome. :blush: :bangladesh: :plate_with_cutlery:

I wish you a great day too. :grinning:

Many warm greetings to you from Hamburg, Germany! :blush: :star2: :de:

1 Like

মুখরোচক খাবার। মিষ্টি পান অনেক বছর আগে প্রথম হাতিরঝিলে ঘুরতে গিয়ে খাই। এখনো সামনে পাইলে মিস হয় না। ধন্যবাদ প্রিয় @GaziSalauddinbd ভাই, সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

1 Like

পান এমন একটা খাবার যেটা ছাড়া আমাদের যে কোনো ভোজই অপূর্ণ। আমার মনে আছে, ছোট বেলায় আমি চট্টগ্রাম-এর মিঠা সাঁচি পান খাওয়ার জন্য পাগল থাকতাম। আমার আম্মা’র পূর্বপুরুষরা ছিলেন ভারতের আসাম থেকে আসা | পান খাওয়ার প্রচলন আমাদের পরিবারে তাই ছিল এক অবিচ্ছেদ্য প্রচলন। পান আসলে কোনো খাবার না। এটাকে কোনডিমেন্ট বা ডাইজেস্টিভ বলা যেতে পারে, যদিও যুগ যুগ ধরে পানের প্রচলন চলে আসছে আমাদের প্রতিদিনের খাদ্যশৈলীতে। পান ছাড়া কোনো মজলিশ হয় না। বিয়ের অনুষ্ঠানে পান একরকম মুখ্য। এমনকি এনগেজমেন্ট এর অনুষ্ঠানকেও এক সময় পানচিনি বলা হতো, যার প্রধান অনুষ্ঠানই ছিল ছেলে এবং মেয়ে, দুই পক্ষ থেকে পান এবং মিষ্টি বিনিময়। Thank you @GaziSalauddinbd for sharing this beautiful and delicious post. Just a small request, if I may, please change the size of your posted pictures in this post. you might see it right on your cell phone, but if you see the post from your pc, the pictures look really small. It will be a shame if the readers cant see all these beautiful and colorful pictures well.

2 Likes

আপনাকে আগামীর বৈশাখের মেলায় দাওয়াত , পান খাওয়ার জন্য।

ধন্যবাদ @Jahidhasan10299 .