কিভাবে বানানো হয় লাচ্ছা সেমাই তা খুভ সংক্ষেপে লিখেছিলাম গত বছের এখানে
আর কিছু দিন পর বাংলাদেশে মুসলমানদের সব চেয়ে বড় ধর্মিয় উৎসব ঈদ ।
আর ঈদ কে সামনে রেখে সেমাই উৎপাদন শুরু হয়েছে , আমি গত ১৪ ফেব্রুয়ারি নিজেই রান্না করলাম লাচ্ছা সেমাই ।
যা যা লেগেছে
- লাচ্ছা সেমাই
- দুধ
- চিনি
- কিসমিস
- তেজপাতা,এলাচ,দারচিনি
- জাফরান
প্রথমে হাফ লিটার দুধ নিলাম, দুধ চুলায় গরম করতেছি আর সাথে এক কাপ চিনি দিয়ে নেরে দুধে মিশিয়ে নিলাম,
এবার দুধে ৩ টা এলাচ ২ টুকরা দারচিনি আর ২ টা তেজপাতা দিয়ে নেড়ে ভাল করে জ্বাল করে নিলাম ।
এবার গরম দুধে সেই ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই ছেড়ে দিলাম ।
এর পর সেমাই এর উপর কিছু কিসমিস ছিটিয়ে দিলাম, কিছু জাফরান পাপরি দিলাম এক্সট্রা কালার এবং ফ্লেবার এর জন্য। চাইলে কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি দেয়া যায়
এবার খাওয়ার জন্য রেডি আমার রান্না করা ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই ।
42 Likes
@Mazharul_BDLG খালি দেখালেই কি হবে ভাই 
5 Likes
আমাদের সকলকে দাওয়াত দিয়ে সেমাইয়ের মাধ্যমে একটা মিট আপ করে ফেলেন @Mazharul_BDLG ভাই।
5 Likes
অনেক সুন্দর একটি রেসিপি @Mazharul_BDLG কবে নিতে পারব এর স্বাদ।
6 Likes
এই ঈদে আপনার পক্ষ থেকে আমার দাওয়াত সেমাই খাওয়ার
5 Likes
@Mazharul_BDLG
Hope it was very tasty. Thanks for sharing details.
Happy Guiding~
Regards
6 Likes
MonirHB
9
আশা করি পরবর্তী পোস্ট হবে কিভাবে খাবেন বা পরিবেশন করবেন, মাজহার ভাই।
4 Likes
Rozzub
10
@Mazharul_BDLG সেমাই জাতিয় খাবার গুলির মধ্যে আমার প্রিয় সেমাই “লাচ্ছা সেমাই” । সুন্দর একটি পোষ্টের জন্য ধন্যবাদ
3 Likes
@Mazharul_BDLG একদিন খাওয়াইলে স্বাদ বুঝতে পারতাম 

1 Like
@Mazharul_BDLG ভাই আপনার কাচ্চির দোকানের রিভিউ এর অপেক্ষায় আছি 
2 Likes