জাতীয় পিঠা উৎসব ২০২৩ মিটাপ

হ্যালো! লোকাল গাইডস,

জাতীয় পিঠা উৎসব ২০২৩ উপলক্ষে লোকাল গাইডস বাংলা আয়োজন করছে একটি লোকাল গাইডস আড্ডা এবং মিটাপ।

ফটো: লোকাল গাইডস বাংলার আয়োজিত বাহারী পিঠা নিয়ে একটি মিটাপের কাভার ফটো।

এই মিটাপ আড্ডার মাধ্যমে বাংলাদেশের বাহারী পিঠাশিল্পের সবচেয়ে বড় এই আসরের বিস্তারিত তথ্য আমরা তুলে ধরবো সারা বিশ্বের লোকাল গাইডসদের সামনে।

পিঠা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। শীতকালে পিঠা একটি উৎসব উৎসব আমেজ তৈরি করে সারা বাংলাদেশে। পিঠার প্রতি আমাদের আলাদা একটি আকর্ষণ কাজ করে সব সময়। এটি বাঙালিয়ানার সাথেও ওতোপ্রোতভাবে জড়িত। প্রতি বছর শীতকালে শিল্পকলা একাডেমি মাঠে আয়োজন করা হয় জাতীয় পিঠা উৎসবের। তাই আমরাও এই পিঠা উৎসবে যোগ দিতে এই মিটাপের আয়োজন করছি।

তাছাড়া এই মিটাপের মাধ্যমে নতুন পুরাতন লোকাল গাইডসদের মধ্যে অভিজ্ঞতা ভাগাভাগি এবং পরিচিত হওয়ার একটি সুবর্ণ-সুযোগ তো থাকছেই :blush:

:white_check_mark: এই মিটাপে অংশগ্রহণ করতে কোন রেজিষ্ট্রেশন এর ঝামেলা থাকছে না। (মিটাপ চলাকালীন যেকোন খাবার খরচ নিজ নিজ পরিশোধযোগ্য)

মিটাপ ভেন্যুঃ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা।

মিটাপ তারিখ ও সময়ঃ ২১শে জানুয়ারি, শনিবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা।

ফেসবুক ইভেন্ট লিংক

সকলের অংশগ্রহণ আশা করিছি।

আয়োজনে: লোকাল গাইডস বাংলা।

13 Likes

@KhokonSharker best wishes for your first Meet-Up.

See you soon.

Happy Guiding!

2 Likes

Thanks a lot @ShafiulB Bhaia. It would have been very difficult for me to do this without your help.

2 Likes

Hey @KhokonSharker

It is an amazing thought for introducing Bangladeshi Cake not only Local Guide from Bangladesh but also introduces to the world through all Local Guides.

See you on time .

1 Like

Yes, brother @SolaimanHossain . I will see you in time, inshallah.