সকাল এবং সন্ধ্যায় প্রকৃতির অসাধারণ ভিন্ন রুপ!

প্রকৃতির রুপ বড়ই অদ্ভুত।

দিনের ২৪ টি ঘন্টা এবং বৎসরের ৩৬৫টি দিন প্রকৃতি তার রুপ বদলেই যেন ব্যাস্ত থাকে।

প্রকৃতির এই রুপবদল দেখে উপভোগ করা এবং তা ধারণ করে রাখা সত্যিই ভাগ্যের ব্যাপার।

তেমন কিছু ধারণ করে রাখতেই একদিন সময় করে বসে ছিলাম আমাদের গ্রামের রাস্তায়।

প্লান ছিলো পুকুর পারের রেইনট্রি গাছের সকাল ও সন্ধ্যাবেলার ছবি তুলে দেখবো কোন সময়ে প্রকৃতির রুপ কিরকম হয়।

যেই ভাবনা সেই কাজ, সকাল ০৭ টায় ঘুম থেকে উঠে চলে গেলাম ছবি তুলতে।

তখন বর্ষাকাল রাস্তা থেকে পুকুর পারে নেমে অনেকগুলো ছবি তুললাম, তার মধ্য থেকে ভালো একটা বাছাই করলাম এরপর ছবির সময় দেখলাম ০৭:১৫ মিনিট।

এটা ছিলো সকাল ০৭:১৫ এর ছবি।

এই সময় অনুযায়ী প্লানিং করলাম ঠিক সন্ধ্যা ০৭:১৫ তেও সেইম ফ্রেমে আরো একটি ছবি তুলবো।

প্লানিং অনুযায়ী সন্ধ্যা ০৭:১৫ তে যায়গা মতো উপস্থিত হয়ে সেইম ফ্রেমে আরো একটি ছবি তুললাম।

এটি সন্ধ্যা ০৭:১৫ এর ছবি।

ছবিদুটো একসাথে দেখলে সত্যি অদ্ভুত লাগে।

প্রকৃতি কতইনা সুন্দর!

আপনার এমন কোন ফটোগ্রাফি থাকলে কমেন্টে দেখাতে পারেন।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :heart:

32 Likes

প্রকৃতি নিয়ে করা আপনার এই পোস্টটা দেখে চোখ জুড়িয়ে গেল :heart:

2 Likes

ধন্যবাদ @NaptiRasedul ভাই :heart:

1 Like

অনেক কষ্ট করে সুন্দর ফটো তুলেছেন ।

ধন্যবাদ

2 Likes

@KhanSayfullah প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে ছবিটির মাধ্যমে

2 Likes

অনবদ্য ক্লিক ভাই, ছবিতে ওয়াটারমার্ক না থাকলে আরো ভালো লাগতো। @KhanSayfullah

2 Likes

ধন্যবাদ @Riponmoral123 ভাই :heart:

1 Like

মন্তব্য জানানোর জন্য ধন্যবাদ @NahidHossain ভাই :heart:

2 Likes

অনেক সুন্দর ছবি। আপনার ছবি দেখে এই জায়গাতে ঘুরে আসতে মনে চায়।

ধন্যবাদ @KhanSayfullah

আগামীতে আরো সুন্দর সুন্দর ছবির পোস্ট দেখবো আশাবাদী।

2 Likes

@NasimJ ধন্যবাদ ভাই।

ওয়াটারমার্ক তখন ছিলো, পরবর্তীতে বন্ধ করে দিয়েছি।

1 Like

@GaziSalauddinbd ইনশাআল্লাহ ভাই।

দাওয়াত রইলো,এমন পরিবেশ শুধু বর্ষাকালে উপভোগ করা যায়।

What a great capture…! Both photos are nice. The reflection in both photos is eye-catching. Evening photo is always soothing like one of you click here. The sky colour is mesmerizing. Thank you for sharing @KhanSayfullah

1 Like

Thanks for your appreciation @Rohan10 brother :heart:

1 Like