জাহাজঘাটা নৌদূর্গ শ্যামনগর উপজেলা সদরের ৪কিলোমিটার উত্তরে খানপুর গ্রামের রাজা প্রতাপাদিত্যের জাহাজঘাটা নৌদুর্গ। যমুনা-ইছামতি নদীর পূর্বপাড়ে এ জাহাজঘাটার রনতরী তৈরী ও মেরামতের কাজ করা হতো মুঘলর আক্রমন প্রতিহত করতে রাজা প্রতাপাদিত্য শক্তিশালী নৌঘাটি তৈরী করেন। এ ঘাটিতেই ছিল তাঁর প্রধান কার্যালয় ও পোতশ্রয়। জাহাজঘাটার একটি ভবনের ধ্বংসাবশেষ কালের স্বাক্ষী হয়ে আছে।
ফটোক্রেডিট @MahabubMunna
জাহাজঘাটার একটি ভবনের ধ্বংসাবশেষ কালের স্বাক্ষী হয়ে আছে। এলাকায় লবনাক্ততার কারনে চুন সুরকি খসে পড়ছে।
ফটোক্রেডিট @SanjayBDLG
উত্তর দক্ষিণ এ ভবনে ৬টি কক্ষ রয়েছে। এর মধ্যে রয়েছে অফিস, মালখানা, শয়নকক্ষ, স্নানাগার ইত্যাদি|
ফটোক্রেডিট @MahabubMunna
এই ভবনে এক অংশে কোন জানালা ছিলনা। ছাদের গম্বুজে বড় বড় চিদ্র ছিল। এই চিদ্র গুলোতে স্বচ্চকাচ বা ষ্পটিক বসানো ছিল যা দিয়ে প্রয়োজনীয় আলো প্রবেশ করতো।
এ জাহাজঘাটা দূর্গ ৩তলা বিশিষ্ট ছিল। নিচের ২তলা মাঠির নিচে বিলিন হয়ে গেলেও উপরের ১টি এখনো ইতিহাসের স্বাক্ষী হয়ে আছে। এ দূর্গ নির্মাণ করা হয়েছিল ষোলশতকের শেষ দশকে। কালিগঞ্জ থেকে শ্যামনগর যাওয়ার পথেই মৌতলা পার হলেই খানপুর। পাকারাস্তার পুর্ব পাশে এর অবস্থান। জাহাজঘাটার পাশেই নৌ সেনাপতি ডুডলির নামানুসারে বর্তমানে দুদলী গ্রাম। এখানেই নৌকা, জাহাজ নির্মান ও সংরক্ষন ডক ছিল।
#bdlg200 #200thmeetup #localguidesconnect #localguides #letsguide #localguidesbd #BDLG #Bangladesh #localguidesbd



