নৌ ভ্রমনে দেখা সুন্দরবন

সুন্দরবন - পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি। ছোটবেলা থেকেই সুন্দরবন দেখার অনেক ইচ্ছা ছিল, কিন্তু তেমন সুযোগ হয়ে ওঠেনি কখনো। ধন্যবাদ Google Local Guides Bangladesh কমিউনিটিকে, 200 তম মিটআপের আমাকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য।

এই মিটআপ অনুষ্ঠিত হয় সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জে অবস্থিত বর্ষা রিসোর্টে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় 40 জন লোকাল গাইড এই মিটআপে অংশগ্রহণের সুযোগ পায়, তার মধ্যে আমি একজন।

প্রথম দিন বর্ষা রিসোর্ট এবং এর আশেপাশে কিছু জায়গায় আমাদের বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিন আমরা সকালবেলা নাস্তা খেয়ে সুন্দরবনের গহীনে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পরি।

এই দিন আমাদের যাত্রা শুরু হয় বর্ষা রিসোর্টের কোল ঘেঁষে বয়ে যাওয়া চুনা নদীর ধারে বর্ষা রিসোর্ট লঞ্চ ঘাট থেকে।

এখান থেকেই সুন্দরবনের বন জঙ্গল শুরু। নদী এই প্রান্তে দাঁড়িয়ে অপর প্রান্তে অবস্থিত সুন্দরবনের অংশে অনেকগুলো বানর দেখা যাচ্ছিল।

সে সময়ে আমাদের ট্রলার এসে পৌছায় নাই, নদীর অপর প্রান্তে ঘুরাঘুরি করা বানর এবং হরিণের কে আমরা এখান থেকে দেখছিলাম, যা অসাধারণ দৃশ্য।

লঞ্চঘাটে আমাদের ট্রলার এসে দাঁড়ালে আমরা সবাই উঠে পরি এবং আমাদের সুন্দরবনের যাত্রা শুরু হয়।

দুইপাশে বন-জঙ্গল আর মাঝে বয়ে যাওয়া নদীতে আস্তে আস্তে চলছে আমাদের ট্রলার। আর আমরা উপভোগ করছি প্রকৃতির অপার সৌন্দর্য।

এখান থেকে দুই পাশে সবথেকে বেশি দৃশ্যমান বানর এবং বিভিন্ন প্রজাতির পাখি।

আস্তে আস্তে আমাদের ট্রলার গহীন জঙ্গলের ভিতরে যাচ্ছে এবং আমরা সুন্দরবনের অপার সৌন্দর্য দেখতে দেখতে সেই শৈশবের ইচ্ছা পূরণ করছি।

খুব ইচ্ছা এবং শখ ছিল যে রয়েল বেঙ্গল টাইগার এর সঙ্গে আমাদের দেখা হবে, কিন্তু পুরো ভ্রমণে তা হয়ে ওঠেনি।

তবে আমার বিশ্ববিদ্যালয়ের এক জুনিয়র ফটো এডিট করে আমার বাঘ দেখার শখ পূরণ করে দিয়েছে।

সুন্দরবনের অপার সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পৌছালাম কলাগাছিয়া ইকো-ট্যুরিজম

কেন্দ্রে। এখানে নামার সাথে সাথেই বনের বানরেরা আমাদেরকে বরণ করে নিল, এখানকার বানর এবং হরিণরা দর্শনার্থীদের সঙ্গে খুব সহজেই মিশে যায়।

ইকো-ট্যুরিজম কেন্দ্র পুরোটা আমরা অনেক সময় নিয়ে ঘুরে দেখে, লঞ্চে উঠে আবার সুন্দরবনের আরো গহীনে যাওয়া শুরু করলাম।

আমরা আরো একটি ট্যুরিজম স্পটে নেমে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করি।

এরপর সেখান থেকে নৌকায় উঠে সুন্দরবনের মনোরম অপার সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গন্তব্যে ফিরে আসি।

200th Meetup Of Bangladesh Local Guides এর আর নানা বিষয়ে জানতে দেখুন নিচে যুক্ত কানেক্ট পোস্ট গুলোঃ

  1. Barsa Resort: The Venue of the 200th Meetup
  2. Gift Item - বাংলাদেশ লোকাল গাইডের ২০০তম মেগা মিট আপ থেকে পাওয়া মূল্যবান গিফট
  3. Meal at the 200th Meetup of Bangladesh Local Guides
  4. Friendship : ভাতৃত্ব বোধের অনন্য সংযোগস্থল; ঘটনা ঘটেছিল সাতক্ষীরায়
  5. First Tent Night Experience In My Life
  6. A campfire and my experience at the BDLG 200th Meet Up
  7. Exploring KADAMTALA FOREST STATION for the first time @ BDLG TWO HUNDREDS GET TOGETHER
  8. Visited Sundarban Kalagachia Eco-Tourism Center Satkhira Range
  9. The story of the achievement and the 200th meetup
  10. Unique scenery of Sundarbans
  11. A Bangladeshi woman’s experience of participating in the 200th meet up as a local guide
  12. তিন টি চিত্রা হরিণ , কিছু লোকাল গাইড সদস্য আর সোনালি মুহূর্তের গল্প
  13. নৌ ভ্রমনে দেখা সুন্দরবন
  14. সুন্দরবন এর বানর
  15. ম্যানগ্রোভ বনের কোলে সূর্য উদয় দেখা
  16. ২০০তম মিটআপে সুন্দরবনের সৌন্দর্য অন্বেষনে বাংলাদেশ লোকাল গাইড
  17. ২০০ তম মিটাপ ও সুন্দরবন ভ্রমন সাথে বানরের সাথে আনন্দঘন মুহূর্ত

#bdlg200 #200meetup #bangladesh #localguidesbd #BDLG #megameetup #SaddamHosen

37 Likes

@Saddam_hosen

ছবির মাধ্যমে ও লেখার মাধ্যমে উপস্থাপনা ভালোভাবে ফুটিয়ে তুলেছেন, সামনে আরো পোস্ট চাই, অসংখ্য ধন্যবাদ আমাদের পোষ্টের প্রচার করার জন্য।

6 Likes

Wow onk sundor post @Saddam_hosen

Picture edit gula onk sundor haice…

Thank you sharing with us

4 Likes

বাঘের সাথের ছবিটা দারুণ :sweat_smile:

3 Likes

বাঘ আপনাকে কিছু বলে নাই?

2 Likes

@Saddam_hosen ছবিগুলো অসাধারণ হয়েছে। লেখাও চমৎকার।

2 Likes

@Saddam_hosen খুব ভাল লিখেছেন।

2 Likes

@Saddam_hosen বেশির ভাগ সময় ভ্রমন আনন্দের হয়, সেই ভ্রমণ যদি নৌ ভ্রমণ হয় তাহলে তা সুন্দর হতেই হবে। ধন্যবাদ আপনার লেখা ও ছবির জন্য, আরও লেখা চাই

1 Like

অনেক সুন্দর পোস্ট।