আল বাহা - মরুর বুকে শীতল শহর।

আল বাহা শহরের ভৌগোলিক অবস্থান।

আল বাহা - কিংডম অব সৌদি আরবের দক্ষিন- পশিচমাঞ্চলের একটি পাহাড়ি অঞ্চল হচ্ছে আল বাহা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুর মাঝে পার্বত্য এই অঞ্চলটিতে অত্যন্ত ঠান্ডা আবহাওয়া বিরাজমান। সৌদি আরবের পবিত্র মক্কা শহর থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিনে এই শহর অবস্থিত। সারাবছর সৌদি আরবের অন্যান্য অঞ্চলে গরমের দবদাহ বিরাজ করলেও এখানে থাকে সুশীতল আবহায়া। এ যেন প্রকৃতির এক অপরূপ নিদর্শন।

বিশেষ করে শীতের মৌসুমে এই অঞ্চলটিতে তাপমাত্রা নেমে আসে ৫° সে. এর ও নীচে।

পাহারী এ অঞ্চলটি অন্যান্য সময়ের তুলনায় ঠান্ডা হওয়ার কারনে অত্র অঞ্চলের বাইরের মানুষদের কাছে ভ্রমন এর জন্য হয়ে উঠেছে বেশ জনপ্রিয়।

ছবি ঃ মেঘে ঢাকা আল বাহা।

মক্কা শহর থেকে মাত্র ৩ ঘন্টায় এই শহরে আসা যায়, আসার পথে তায়েফ এর বিখ্যাত আল হাদা রোড পার হয়ে আসতে হবে। যদি মক্কা থেকে ট্রিপ প্ল্যান করা যায় তাহলে একসাথে তায়েফ শহর এবং তায়েফ এর বিখ্যাত আল হাদা রিং রোড ও ভ্রমম হয়ে যাবে।

ছবি - বেলা ১১ টায় মেঘাচ্ছন্ন আল বাহা মিউনিসিপাল রোড।

আল বাহা তে একটি ছুটির দিন

আমরা অফিসের কলিগরা মিলে চারজনে বেরিয়ে পড়েছিলাম আল বাহা শহরের উদ্যেশে গত ২৩ ডিসেম্বর ২২ বৃহস্পতিবার রাতে। মক্কাহ শহর থেকে খুব সহজেই যাওয়া যায় আল বাহা তে, ৪ জনের ছোট্ট একটি গ্রুপ হওয়াতে যাতায়াত খরচ ও খুব সাশ্রয়ী হয়েছে।

রাত ১০ টায় রওয়ানা দিয়ে আমরা সেদিন পাহাড়ি উঁচুনিচু পথে প্রায় ৩ ঘন্টা পথ পাড়ি দিয়েছিলাম ভালোই কিন্ত পরবর্তী ৫০ কিলোমিটার পরেই শুরু হয় ঠান্ডা বাতাসের ধাক্কা।

আল বাহা নগর ভবনের সামনে আমরা ৪ জন। প্রথমে বাম থেকে - আবদুল আজিজ,আব্দুল ফাত্তাহ যুবাইএ, মাহফুজুর রহমান ফয়সাল এবং আমি।

সৌদি আরবের অন্যান্য শহর গুলির থেকে এখানকার জনসংখ্যা ও একদম কম, বিশেষ করে রাতের বেলায় অন্য শহরে যেখানে মানুষ বিভিন্ন স্থানে সক্রিয় থাকে এখানে ঠিক তার উলটো পরিস্থিতি। আমরা গাড়ি থেকে শহরের একদম কেন্দ্রস্থলে নামার পরেও ওই স্থান একেবারেই জনমানবহীন ছিলো।

আল বাহার বিখ্যাত রাঘাদান পার্ক।

26 Likes

ওনেক দিন পরে লিখছেন দেখে ভাল লাগল । Saudi -Bangladesh Friendship Meetup করতে পারেন নাসির ভাই গেলে পরে @Rashed

6 Likes

জি ভাই, উনি মক্কা আসলেই একটা করব সেই আশায় আছি,

আর ভাল যাই হোক আপনার থেকেই দেখি

5 Likes

nice to see you again

3 Likes

@Rashed সৌদি আরবের এই শহরকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এই পোস্টের মাধ্যমে তা আমরা জানতে পেরেছি, এবং ভ্রমণের জন্য উৎসাহী হয়েছি, ধন্যবাদ সুন্দর একটি তথ্যবহুল পোস্ট উপস্থাপন করার জন্য ভবিষ্যতে আরো, এরকম পোস্ট আশা করছি।

6 Likes

ভালো লাগল এমন একটা সুন্দর পোস্ট দেখে।

5 Likes

অন্যান্য দেশের সব কিছুই আমার কাছে ইন্টারেস্টিং লাগে।

সৌদি আরবের সুন্দর একটি জায়গা সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ @Rashed ভাই।

3 Likes

সুন্দর পোস্ট

2 Likes

@xihadulislam বন্ধু তুমি যে এইখানে আছো সেটা দেখেই আমি বিস্মিত।

2 Likes

@nurealam123 আপনার সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ, আসলে তেমন বিস্তারিত লিখতে পারি নি, হঠাৎ লেখা তাই।

পরবর্তী পোস্টে বিস্তারিত লিখার এবং ভাল করার চেস্টা করব।

2 Likes

Hai @Rashed .

Thank you for sharing your trip to Al Baha, the cool area of The Kingdom of Saudi Arabia.

As long as I know, Saudi Arabia is a hot country, but your story make me have a new perspective about Saudi Arabia. Its so beautiful.

So I agree with @nurealam123 , @MonirHB , @NasimJ and @shohagcsediu that this post is nice and you give us a story about a trip to beautiful places.

Send my warm regard to your friends : Abdul Aziz, Abdul Fattah Jubai and Mahfuzur Rahman Faisal.

Are they Local Guides too ?

You are look so cool at the Raghdan Park.

I do agree with @MahabubMunna and @xihadulislam , this is your first post after several years.

Keep on contributing on Google Maps and here on Local Guides Connect.

3 Likes

@BudiFXW thanks for your detailed observation and very worming comment about my post .
rest of four with me they also local guides and they are regular contributor of google maps .

also saudi arabia is an very beautiful country I have ever seen . its one side surrounded by desert area other side have snow fall .
at al baha from last week facing snow fall very much …

1 Like