নওগাঁ ভ্রমণ

মাটির তৈরি দোতলা ঘর দেখতে অনেক সুন্দর। আমি যখন ছবি তুলতেছিলাম একজন মহিলা বলল ছবি তোলেন, :slightly_smiling_face: আপনারা শহরের মানুষ এই রকম ঘর তো খুব কম দেখেন। আমি হেসে হেসে আসলেই কম দেখি। যদিও নরসিংদী বা গাজিপুরে মাটির ঘরে অনেক দেখেছি তবে এই রকম দোতলা ঘর তেমন দেখি নাই বললেই হয়।

আমরা একটা বিয়ের প্রোগ্রামে গেছিলাম নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশো গ্রামে। সেখানকার মানুষের

আঞ্চলিক কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে । উনারা অনেক টেনে টেনে কথা বলে। খাওয়া দাওয়ার ব্যাপারটা ঢাকার বিয়ের চেয়ে অনেক ভিন্ন। বিয়ের মত অনুষ্ঠানে এরা চিকেন বা মাছ ফাই কিছু রাখে না। শুরুতে সবজি দিলেও এর সাথে ডাল দেয় খাওয়ার জন্যে । গরুর মাংসের পর দেয় মুরগীর মাংস। যেখানে আমরা সারা বছর মুরগীর মাংস আগে খাই। আরেকটা বিষয় হচ্ছে খাবার প্লেটেই দই আর মিষ্টি দিয়ে এক সাথে (যদিও এক সময় আমাদের এলাকায়ও ছিলো এই প্রচলন)।

এখানকার বেশির ভাগ বাড়িগুলো মাটির তৈরি তবে অনেক জায়গায় দেখলাম মাটির ঘরের সাথে পাকা দালান আছে।

মাটির ঘরের সামনে অথবা পিছনে দাড়িয়ে একটা ছবি তুলে নিলাম আমি।

মোরগ ফুলের গাছের সাথে এক ধরনের জ্বালানি। প্রায় প্রতিটা বাড়িতে এই জ্বালানীগুলো আছে যা আমার কাছে মনে হলো ঐদিকে রান্নার জন্যে খুবই সহজলভ্য। এমনকি ভ্যান গাড়িতে করে এই জ্বালানী/লাকড়ীগুলো বিক্রি করতেও দেখা গেছে।

সবশেষে বলতে চাই একদিনের নওগাঁ জেলার একটি গ্রাম এলাকায় সফর বা ভ্রমণ ছিলো অনেক সুন্দর।

25 Likes

This article is a great example of the amazing experiences that can be found in Nowgaon. @MonirHB

1 Like

Thank you :heart: @NahidHossain

নওগাঁ এখনো যাওয়া হয় নাই @MonirHB @ ভাই ধন্যবাদ ভালো অভিজ্ঞতা হলো

1 Like