আমাদের প্রানপ্রিয় দেশ বাংলাদেশ, সুজলা সুফলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশে শীত কালে হরেক রকমের পিঠার সমাহার থাকে বাড়িতে বাড়িতে, তবে যারা শহরে বসবাস করেন, ব্যাচেলর থাকেন কিংবা বিভিন্ন কাজে, অথবা দোকান করতে শহরে নিয়মিত বসবাস তারা এই পিঠা খাবার সুযোগ খুব কম পেয়ে থাকে, যদিও বা বর্তমানে পিঠা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে কিছু কিছু দোকানে সেল করেন।
চট্টগ্রাম শহরের প্রায় ৩০/৪০ টা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একটা জিনিস খুবই সচারাচর এখন রেগুলার পাওয়া যায়, তা হলে সিদ্ধ ডিম ও গরম দুধ, তারা মাগরিবের পর থেকে রাত এগারোটা প্লাস দোকান করে থাকেন, এখানে আপনি দেশি মুরগীর ডিম থেকে শুরু করে, হাসেঁর ডিম, ফার্মের ডিম, দুধ ও পাওরুটি সবসময় খুবই সুলভ মূল্য পাবেন।
বর্তমানে যেখানে ভালো কোন দোকানে চা খেতে গেলে ২০ টাকা প্লাস দিয়ে চা খেতে হয়, সেখানে এই শপ গুলোতে ১০/১৫/২০ টাকায় আপনি গরুর দুধ খেতে পারবেন, ডিমের দাম উঠানামা করে, দাম মোটামুটি ১৫/১৮/২০/২২
এর মধ্যে থাকে ডিম বেধে।
আপনার এলাকায় ও কি এই রকম সন্ধাকালীন খাবার পাওয়া যায়?
