একটি কন্ট্রিবিউশন এবং একটি সূচনা

“আসসালামুআলাইকুম ভাই কেমন আছেন? আপনার প্রতিষ্ঠানের লোকেশন, ডেকোরেশন, প্রডাক্ট কোয়ালিটি এবং প্রেজেন্টেশন খুবই চমৎকার, মনমুগ্ধকর ও অতিথি পরায়ন। খুবই সুন্দর লাগল ভাই! ভাই গুগল ম্যাপে আপনার প্রতিষ্ঠানটি কি অ্যাড আছে?”

প্রতিষ্ঠান মালিক অথবা প্রতিনিধি বলে- “ভাই গুগল ম্যাপ কি? এটার কাজ কি? এটা দিয়ে আমার কি লাভ হবে?”

সঙ্গত কারণে একজন লোকাল গাইড হিসেবে এই পরিস্থিতির সম্মুখীন হন নাই এমন লোকাল গাইড খুব কমই আছে। আপনার অন্যতম প্রধান চাহিদা হল প্রোডাক্টের গুণগত মান অক্ষুন্ন রেখে প্রোডাক্টের সেল বৃদ্ধি করে আপনার আর্থিক সম্মৃদ্ধি ও প্রতিষ্ঠানের সুনাম রক্ষা করে সামাজিক দায়বদ্ধতার যায়গা থেকে সেবা মূলক কাজ করা। আর আপনার এই কাজের জন্য প্রয়োজন ব্যবসার প্রচার ও প্রসার। তাই আপনি প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টিভি, রেডিও, মাইকিং সহ সামাজিক মাধ্যমেও প্রচারণা করে থাকেন। আর আপনাকে এজন্য গুনতে হয় প্রচুর অর্থ। কিন্তু আপনি বিনামূল্যে গুগল ম্যাপের মাধ্যমে এই সকল সুবিধা সহ আরো অনেক সুযোগ সুবিধা পেতে পারেন এবং লোকাল এরিয়া পাড়ি দিয়ে পণ্যের পরিচিতি পৌছে যাবে সমগ্র দুনিয়ায়। মাই বিজনেসে থাকে গ্রাহক মতামত যাচাই ও কথাপোকথন এর ব্যবস্থা। গুগল ম্যাপে এড করার পর সেবা গ্রহীতার নিকট আপনার চাওয়া হবে, “আমার প্রতিষ্ঠারের গুনগত মান রক্ষা করা ও মান সম্মত সেবা দেওয়ার জন্য প্রয়োজন একটি সঠিক রিভিউ বা মতামত।” তখন প্রতিষ্ঠন মালিক বা প্রতিনিধি অবাক হয়ে তাৎক্ষনিক ভাবে গুগল ম্যাপে তার প্রতিষ্ঠান অ্যাড করিয়ে নেন। অতঃপর ছবি, মতামত ও অন্যান্য তথ্য আপলোড হতেই থাকে। আর ভাবে একটা দুইটা রিভিউ হয়ে যায় হাজার প্লাস এবং এক একটা কনট্রিবিউশন হয়ে যায় এক একটা লোকাল ষ্টোরী, ঐতিহাসিক স্থানগুলি প্রজন্মের কাছে হয়ে উঠে এক তথ্য ভান্ডার এবং জাদুঘর গুলি হয়ে উঠে এক একটি গবেষণাগার।

12 Likes

@Jihadul ভাই এই সব প্রশ্নের সম্মখীন আমার মনে হয় সবাই হয়। বাপের খেয়ে বনের মোষ তাড়ালে এই সমস্যার সম্মখীন হতেই হবে।আপনার লেখার জন্য ধন্যবাদ

1 Like

@user_not_found . Razzuil Baky (Rozzub) ধন্যবাদ অনুপ্রাণিত করার জন্য।