বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুরে প্রাণীকুলের সাথে একদিন।

ঢাকার অদূরে দিনব্যাপী ঘুরাফেরা, শিক্ষাসফরের জন্য একটি আদর্শ জায়গা হলো—গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবস্থিত প্রায় ৩৬৯০ একরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক।

একদিন ভোরসকালে যাত্রাবাড়ী থেকে র ও না করে আমরা বাসযোগে যাই প্রথমে গাজীপুর চৌরাস্তা। সেখান থেকে লেগুনায়বাঘের বাজার। তারপর অটোরিকশায় ৩কিলোমিটার পশ্চিমদিকে সরাসরি সাফারি পার্ক গেইটে। যানজট না থাকায় দুই/আড়াইঘন্টায় পৌঁছে যাই।

at Entry Gate, Banghabandhu Safari park,Gazipur

A green natural environment at safai park.

টিকেট নিয়ে প্রবেশ করে আমরা প্রথমেই চলে যাই কোর সাফারি পার্ক অংশে। এটিই সাফারি পার্কের প্রধান আকর্ষণ বলা চলে।চারপাশে উন্মুক্ত পরিবেশে বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা ও হরিণসহ অন্যান্য প্রাণী হাটা-চলা করতেছে আর আমরা শীতাতপনিয়ন্ত্রিত মিনিবাসে ঘুরে বেড়াচ্ছি। আমরা বাঘকে খুব কাছ থেকেই দেখেছি।তারা নিজেদের মতো বিচরণ করতেছে, কেউ কাছে-কেউ দূরে। প্রাণীগুলো উন্মুক্ত আর আমরা আবদ্ধ পরিবেশে: ঠিক চিড়িয়াখানার বিপরীত। মূলত এই ফিলিংস নেয়ার জন্যই পার্কে আসা। ড্রাইভার সাহেবের মাইক্রোফোন হাতে দিক-নির্দেশনা যাত্রীদেরকে বাড়তি আনন্দ দেয়। পুরো কোর সাফারি ঘুরতে ২০মিনিটের মতো সময় লাগে। প্রবেশ টিকেট ১০০টাকা ছিল। (এখন ১৫০টাকা)

Royal Bengal Tiger, Core Safari park, Captured by me

সাফারি পার্কের আরও একটি অংশ হচ্ছে:

সাফারি কিংডম। এখানে পর্যটকগণ উন্মুক্ত পরিবেশে পায়ে হেঁটে ঘুরে বেড়ায় আর প্রাণীকুল ছোটো-খাটো বেষ্টনীর মধ্যে আবদ্ধ থাকে। উল্লেখযোগ্য হচ্ছে: জিরাফ ফিডিং স্পট, ধনেশ এভিয়ারী, দেশি-বিদেশি পাখির পাখিশালা, প্রজাপতি কর্ণার, কুমির পার্ক, অর্কিড হাউজ, ফুডকোর্ট ইত্যাদি। এটির আয়তন ৫৭৫ একর।

Marine Aquarium, safari park gazipur. picture taken by me.

আরও আছে মেরিন একুরিয়াম, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, বঙ্গবন্ধু কর্ণার। এসব দেখতে দেখতে অনায়াসে সারাদিন কেটে যাবে। আমরা সকালে প্রবেশ করে সন্ধ্যা নাগাদ বের হই।

Fish Sculpture at Safari park.

(মাছের জন্য খাবার কিনতে ভুলবেন না।)

প্রজাপতি কর্ণার

এই এরিয়া পুরোটায় প্রজাপতির একেবারে ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত সব ব্যাপারে বিস্তারিত জানা যায়।

Butterfly Corner, safai park.

parrot aviary, Animal Zone, Safai park

>পার্কের এসব জায়গাতে প্রবেশ করতেও টিকেট কেটে প্রবেশ করতে হবে। পার্কের অন্যান্য সব গুলো স্পট দেখতে মোটামুটি ২০০-৩০০ টাকা লাগবে।

>দেশের যেকোনো স্থান থেকে প্রথমে গাজীপুর চৌরাস্তা তারপর ময়মনসিংহ রোডে বাঘের বাজার। সেখান থেকে পশ্চিম দিকে সাফারি পার্ক।

>প্রবেশ টিকেট মূল্য

পার্কে প্রবেশ টিকেটের মূল্য ৫০ টাকা

১৮ বছরের নিচে ছেলেমেয়েদের জন্য ২০ টাকা। সাধারণ অথবা শিক্ষা সফরে আসা ছাত্রছাত্রীদের জন্য ১০টাকা। বিদেশী দর্শনার্থীদের জন্য ৫ডলার বা সমমূল্য।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে আগতদের জন্যে স্পেশাল প্রবেশ ফি রয়েছে। যদি শিক্ষা সফরে আসা শিক্ষার্থীদেরগ্রুপ ৪০-১০০ জন হয় তাহলে সবার প্রবেশ করতে ৪০০ টাকা লাগবে। যদি শিক্ষার্থী সংখ্যা ১০০ এর বেশি হয় তাহলে প্রবেশ করতে ৮০০ টাকা লাগবে।

মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি ছয়দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।

#bdlgwritingcontest #200meetup #bdlg200

18 Likes

আপনার পোস্ট থেকে আমার একটা নতুন জিনিস শেখা হলো প্রজাপতি অল্প আলো কুয়াশা কিংবা বৃষ্টিতে যে উড়তে পারেনা যেটা আমার পূর্বে জানা ছিল না। @Jahidhasan10299 অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট করার জন্য

3 Likes

আমার পার্শ্ববর্তী জেলায় হওয়া সত্ত্বেও আমার চরম দুঃভাগ্য যে এখনো এই সাফারি পার্কে যেতে পারিনি।

খুব শ্রীগ্রই যাবো। খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন, তাই আপনার পোস্ট দ্বারা দুধের স্বাদ ঘুলে মিটালাম @Jahidhasan10299 ভাই।

1 Like