আসসালামু আলাইকুম।
বর্তমান মানে আমি ঢাকায় থাকার কারণে আমার এলাকা বলতে ঢাকা কে ই বুঝি। বস্তুত আমি এখন খাদ্য প্রেমী মানুষ আর তাই ঢাকায় দেশী বা বিদেশী কোনো লোকাল গাইড আমার সাথে ঘুরতে চাইলে আমি তাদের দিয়ে একদিনের এক্টি ফুড ট্যুর দিবো পুরান ঢাকা।
চলেন কোন কোন প্লেসে আমি নিয়ে যেতে চাই তার ব্যাপারে কথা বলি।
ঢাকার একটি অতি প্রচলিত কথা কাক ডাকা ভোর, আসলে ই ভোরে নামাজ পড়ে যখন পুরান ঢাকার ফাকা অলিগলি দিয়ে আপ্নি ঘুরবেন আপ্নি ঠান্ডা শীতলে বাতাস এর সাথে কাক ডাকার সেই ভোরের প্রাদুর্ভাব অনুভব করতে পারবেন। আর এই কাক ডাকা ভোরে আমি সকাল সকাল নাস্তা করতে চাইবো বাংলা বাজারের ক্যাফে কর্নার অথবা চৌরঙ্গী হোটেল।
ক্যাফে কর্ণার
খুব ই সাদা মাটা তাদের মেনু- লুচি, ডাল, সবজি, ডিম
তাদের রান্না করা ডাল সবজিতে একতি অন্য রকম বাঙ্গালীয়ানা ফিল পাওয়া যায় সাথে তাদের মাস্ট ট্রাই আইটেম হাফ বয়েল ডিম ওমলেট। এমন নরম ডিম কিভাবে প্লেটে তুলে তাই ভাবতে ভাবতে আপ্নার নাস্তা খাওয়া শেষ হয়ে যাবে, লাস্টে কড়া লিকারের দুধ চা। এমন চা কম ই পাওয়া যায় ঢাকা তে।
স্টার হোটেল (ঠাটারিবাজার)
২ টা লুচি ডাল খেয়ে কোনো প্রাপ্ত বয়স্ক মানুষের পেট পুরা ভরবে না, তাই আমি চলে যাবো ঠাটারিবাজারের স্টার হোটেলে। ঢাকায় যত গুলা স্টার আছে তার মধ্যে এটি বেস্ট। এখানের মগজ ভুনা আর খাসির কলিজা তে পরটা মুড়ে খাওয়ার সময় মশ্লার পার্ফেক্ট কম্বিনেশিন আপ্নাকে মুগ্ধ করবে… আর আপনি মুখে দেওয়ার সাথে সাথে বলবেন উম্মম্মম…
গ্রীন সুইটমিট
সকালের নাস্তা শেষ এক্টু মিষ্টি মুখ না করলে হয়?!
স্টার থেকে বের হলে ই চোখে পড়বে ছোট্ট এক্টা দোকান গ্রীন সুইটমিট। নাস্তার জন্য এখান এলাইন লাগ্লে ও আম্রা নিবো এক্টা হালুয়া আর জিলাপি। সকাল সকাল এই হালুয়া টা আপ্নার পুরা দিন কে মিস্টি মধুর করতে সাহায্য করবে শিওর।
ছবি - খাইয়ালামু
হাজী বিরিয়ানি
সকালের নাস্তা শেষ এবার ঘুরা ঘুরির পালা, সদরঘাটের লঞ্চ ঘাট আর আহসান মঞ্জিল ঘুরতে ঘুরতে যখন সূর্য মামা মাঝ আকাশ থেকে পশ্চিমে ঝুকে পড়েছে ততক্ষনে দুপুর গড়িয়েছে। তাই দুপুরের খাবার খাইতে হাটা দিবো নাজিরা বাজার, হাজী বিরিয়ানি তে গিয়ে এক প্লেট বিরিয়ানি খাইতে খাইতে এর ঐতিহ্যের গল্প হয়ে যাবে এক পশলা।
ছবি - খাইয়ালামু
কোলকাতা কাচ্চি
পুরান ঢাকা গিয়ে কাচ্চি খাবো না তা হয়!!
তাই হাটতে হাটতে চলে যেতে হবে সাতরওজা সামনে কোল্কাতা কাচ্চি তে…সেখানে লেস মশ্লার অথেনটিক কাচ্চি টা যে কারো মনে দাগ ফেলতে বাধ্য(আজকাল সুলতান ডাইন কাচ্চি ভাইয়ের মত মশ্লা ঝোল ভরা কাচ্চির ঠিক বিপরীত)।
ছবি - খাইয়ালামু
দুপুরের খাবার শেষে বিউটি লাচ্ছি থেকে লাচ্ছি নিয়ে রিক্সাযোগে খেতে রওনা হবো লালবাগের উদ্যেশ্যে। বিকাল টা কাটানো যাবে লালবাগ কেল্লার সৌন্দর্য উপভোগ করতে করতে…
সন্ধ্যা ঘনিয়ে আসতে আসতে গরম চায়ে বাকরখানি ডুবিয়ে খেয়ে নিবো আর গল্প করতে করতে হাটতে থাকবো ওয়াফা’স কাবাব ফোর্ট এর দিকে।
ওয়াফা’স কাবাব ফোর্ট
লালবাগ মোড়ে ই যার অবস্থান। হরেক রকমের কাবাবের সমাহার পাওয়া যাবে। এর মধ্যে বিফ চাপ, মগজ ভুনা, শিক কাবাব অন্যতম।
সর্বশেষ খাওয়া দাওয়া শেষ করে গন্তব্যের দিকে অগ্রসর হবো, আবার দেখা হবে অন্য কোন দিন অন্য কোনো খাবা রবা যায়গার গল্প নিয়ে।
বাংলাদেশ লোকাল গাইডের ২০০ তম মিট আপ সফল হোক ।
ধন্যবাদ সবাইকে।
#meetup200 #bdlg200 #bdlg #bangladeshlocalguides #localguidesbd







