বিদেশী কোন লোকাল গাইড আমার এলাকায় আসলে যে সকল খাবার আমি খাওয়ানোর চেষ্টা করব।

আমি খুলনা বিভাগের ছেলে। গুগল লোকাল গাইড কমিউনিটি আমার এলাকাতে গেলে কিংবা বিদেশী কোন লোকাল গাইড আমার এলাকায় আসলে যে সকল খাবার আমি তাদেরকে খাওয়ানোর চেষ্টা করব :-
বাংলাদেশের দক্ষিণের খুলনা বিভাগ অবস্থিত। কাচ্চি বিরানি আর চুইঝালের শহর বলা চলে খুলনাকে ।

জিরো পয়েন্টের কামরুল হোটেল চুই ঝালের মাংস

খুলনার জিরো পয়েন্টের মোড়ে অবস্থিত জিরো পয়েন্ট মোড়ে অবস্থিত কামরুল হোটেলের চুই ঝালের গরু আর খাসি মাংস। এই হোটেলের স্পেশাল চুই ঝালের মাংসের স্বাদ অতুলনীয়। দুপুরবেলা এ হোটেলে আপনাকে খেতে গেলে রীতিমত দাঁড়িয়ে থাকতে হবে যে,কখন অন্য টেবিল থেকে লোকজন খাবার খাওয়া শেষ করে।

বেজেরডাঙ্গার মুসলিম হোটেলের গরু আর খাসি

বেজেরডাঙ্গার মুসলিম হোটেল খুলনা শহর থেকে 19 কিলো দূরে। এ হোটেলের গরুর মাংস এবং খাসির মাংস স্বাদ তুলনীয় না খাইলে আসলে বোঝানো সম্ভব নয়।

মেজবান বাড়ির সরিষা-খাসি

খুলনা শহরের যেকোনো স্থান থেকে রিকসা করে চলে আসতে পারেন এ মেজবান বাড়ি রেস্টুরেন্ট এ।
এই রেষ্টুরেন্টের মাংস ও সরিষার তেল দিয়ে স্পেশাল ভাবে রান্না করা হয়। মাটির পাত্রে দেওয়া হয় ভাত, ডাল আর সরিষা খাসি।

কাচ্চিঘরের কাচ্চি বিরিয়ানি।
স্পেশাল কাচ্চি বিরিয়ানির জন্য এই রেস্টুরেন্টের নাম কাচ্চি ঘর। খুলনা শহরের রয়েল মোড়ের অবস্থিত এই রেস্টুরেন্টে আপনি চাইলে আপনার পরিবার এবং প্রীয়জন নিয়ে কাচ্চি বিরিয়ানি খাইতে যাস যেতে পারেন। তাদের আপ্যায়ন এ আপনি মুগ্ধ হবেন।

মেগার কাচ্চি বিরিয়ানি
মেগার কাচ্চি বিরানি ও অসাধারণ। আপনি চাইলে নতুন রাস্তা থেকে রিক্সা নিয়ে খুব সহজে মেগার কাচ্চি বিরানী খাইতে যেতে পারেন।

হানিফ কাকার ভর্তা হোটেল

আপনি কি ভর্তা খেতে পছন্দ করেন। তবে সকালের নাস্তা এখানে বিভিন্ন প্রকার ভর্তা খেতে পারবেন খুব কম খরচে। প্রতিটি ভর্তার স্বাদে অতুলনীয়।

নিউমার্কেটের দই-ফুচকা
আপনি যদি ফুচকা খেতে পছন্দ করেন। তবে বিকাল টাইমে হাটাহাটি শেষে চলে যেতে পারেন খুলনার নিউমার্কেটের দই ফুচকা খেতে । ফুচকাতে যথেষ্ট পরিমাণ দই দেয়।

গুগল লোকাল গাইড কমিউনিটি আমার এলাকাতে গেলে কিংবা বিদেশী কোন লোকাল গাইড আমার এলাকায় আসলে যে সকল স্থান ঘুরে দেখাবো: 1.সুন্দরবনের কটকা সমুদ্র সৈকত 2.করমজল পর্যটন কেন্দ্র – খুলনা 3.হাদিস পার্ক – খুলনা 4.রূপসা নদী এবং সেতু – খুলনা রূপসা নদীর উপর স্থাপিত সেতুটির নাম খান জাহান আলী রূপসা সেতু। 5.দক্ষিণডিহি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি 6.বিভাগীয় জাদুঘর – খুলনা #meetup200 #bdlg200 #bdlg #bangladeshlocalguides #localguidesbd

13 Likes