বাংলাদেশের প্রেক্ষাপটে আমার দেখা গুগল ম্যাপে সমস্যা সমূহ এবং সমাধানের উপায়

সেই প্রাচীন কাল থেকে মানুষ যখন তার মেধা মননের বিকাশ সাধন করে মানব সভ্যতার বিকাশ সাধন করতে থাকে এবং পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে তার মেধা, প্রজ্ঞা ও ক্ষমতার বিস্তার লাভ করতে থাকে তখন তার এই যাত্রা পথে অন্যতম যে জ্ঞান অবধারিত ছিল তা হল চাঁদ, সূর্য, গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে দিক নির্ধারণ করা। সময়ের বিবর্তনে দিক নির্ধারনে ব্যবহার হয় মানচিত্র ও কম্পাসের। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে ৮ ফেব্রুয়ারি ২০০৫ এ আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ম্যাপস চালুর ঘোষনা দেন।

বিশ্বের বহুল ব্যবহ্রত এ গুগল ম্যাপ মানুষের আধুনিক জীবন যাপনের নিত্য সঙ্গী এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে মানুষের জীবনমানের অর্থনৈতিক, সামাজিক ও মানবিক পরিবর্তনে যে সকল নিয়ামক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার প্রেক্ষিতে গুগল ম্যাপস একটা অন্যতম ভূমিকা পালন করছে। গুগল ম্যাপস এর যে বহুবিধ ফিচারস আছে খুব কমই আমরা জানি ও ব্যবহার করে থাকি। রেস্তোরাঁ, কফি শপ, ডেলিভারি, দর্শনীয় জায়গা, ইতিহাস ঐতিহ্য, শপিং সেন্টার, বাস, লঞ্চ, ট্রেন সর্বত্রই গুগল ম্যাপস এর ব্যবহার লক্ষ্যনীয়। বর্তমানে ভ্রমণ, দর্শন, শপিং, খাওয়া দাওয়ার জন্য নির্দৃষ্ট কোন এলাকা বা প্রতিষ্ঠানের বিষয়ে পূর্ব অভিজ্ঞা ছাড়া ও সরজমিনে উপস্থিত না হয়েও সময় সূচী, রিভিউ ও অন্যান্য তথ্যের মাধ্যমে বিস্তারিত তথ্য সংগ্রহ করা যায়। দিন দিন এই ম্যাপকে সঠিক ও নির্ভুলভাবে তথ্য সম্মৃদ্ধ করছে একদল নিস্বার্থ মানুষ যাদেরকে আমরা বলি গুগল লোকাল গাইড। আর আমি একজন গুগল লোকাল গাইড হিসাবে বাংলাদেশের প্রেক্ষাপটে গুগল ম্যাপস ব্যবহারে কিছু সমস্যা তুলে ধরছি।

সমস্যা সমূহঃ

  • বাংলাদেশে গুগল ম্যাপস এর অন্যতম প্রধান সমস্যা হল এই প্রযুক্তি সম্পর্কে অধিকাংশ মানুষের আংশিক বা পূর্ণ কোন প্রকার ধারনা না থাকা।
  • এখনো অগণিত রাস্তা ঘাট ম্যাপের আওতাভুক্ত না আসা। বিশেষত রোড ম্যাপারা স্যাটেলাইট ইমেজ দেখে রাস্তা ম্যাপে যুক্ত করলেও বনাঞ্চল ও গাছ পালা ঘেরা রাস্তা গুলো ম্যাপে যুক্ত হয়নি।
  • যত্রতত্র ভাবে রাস্তার নকশা তৈরী করা অর্থাৎ মূল রাস্তা থেকে বিচ্যুতি এবং যেখানে কোন রাস্তার অস্থিত্ব নাই সেখানে রাস্তা তৈরী করা।
  • বেশির ভাগ রাস্তার নাম করণ না করা।
  • গুগল লোকাল গাইডের অসম্পূর্ণ তথ্য সংযুক্ত করা।
  • গুনগত ও সামঞ্জস্য পূর্ণ ছবি আপলোড না করা।
  • শুধুমাত্র পয়েন্টস পাওয়ার জন্য ইয়েস নো ভেরি গুড রিভিউ দেওয়া।
  • বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির সঙ্গে সংযুক্ত না থাকার কারণে ম্যাপ কন্ট্রিবিউশনে সঠিক পদ্ধতি সম্পর্কে ধারনা না থাকা।
  • বাংলাদেশে গুগলের নিজস্ব কোন অফিস না থাকা।
  • না জেনে কুইক কোসশেন এর উত্তর দেওয়া।
  • সচল রাস্তার উপর নির্মাণাধীন / সংস্কার ব্রিজ, কালভার্ট থাকলে বিশেষ ট্যাগ চিহ্নিত না করা।
  • হাই ওয়ে রোড অথবা রেল লাইনের আন্ডার পাস চিহ্নিত না থাকা।
  • ম্যাপে নতুন লোকেশন এড করার পর চেক না করা। অনেক সময় দেখা যায় লোকেশন পিন পয়েন্ট অন্য স্থানে দেখা যায়।

সমাধানের উপায়ঃ

  • গুগল ম্যাপ এর বহুবিধ সুবিধা মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার প্রসার করতে হবে। এর মাধ্যমে কি ভাবে ব্যবসার সাফল্য চুড়ান্ত পর্য়ায়ে নিয়ে যাওয়া যায় তা হাতে কলমে দেখাতে পারলে খুবই উত্তম হয়।
  • গুগল ম্যাপকে আরো তথ্য সম্মৃদ্ধি করতে প্রতিনিয়ত দিন রাত নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন গুগল লোকাল গাইডদের হ্রদয়ের মনি, বাংলাদের এক উজ্জ্বল নক্ষত্র , বাংলাদেশ লোকাল গাইডের প্রতিষ্ঠাতা মাহবুব হাসান এর নেতৃত্বে আরো অনেকে। যারা সত্যিই প্রসংশার দাবি রাখে। কিন্তু এটাই যতেষ্ঠ নয়। কমিউনিটির মাধ্যমে আমরা অনেক কিছু জানতে শিখতে এবং সঠিকভাবে প্রয়োগ করতে পারি যেটা একক ভাবে লোকাল গাইডের পক্ষে সম্ভব না। বাংলাদেশে কয়েক কোটি ইন্টারনেট ব্যবহারকারীর মাঝে কম পক্ষে এক কোটি সদস্য করার পরিকল্পনা হাতে নিতে হবে এবং বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আর এ ক্ষেত্রে স্কুল কলেজের শিক্ষার্থীদের এটার সঙ্গে সম্পৃক্ত করা যেতে পারে। স্কুল পর্য়ায়ে মিট আপ / প্রশিক্ষণ আয়োজন করা যেতে পারে আর এ ক্ষেত্রে লোকাল প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
  • রাস্তার নকশা / নাম করন গুলি অত্যন্ত সতর্কতার সহিত করা প্রয়োজন এবং একাধিক লোকাল গাইডদের মাধ্যমে গুগল এটি যাচাই করার ব্যবস্থা করলে ভাল হত।
  • মান সম্মত ও সামঞ্জস্য পূর্ণ ছবি আপলোড করা।
  • লেভেল ও পয়েন্টের দিকে না তাকিয়ে কোয়ালিটির দিকে লক্ষ্য রাখতে হবে।
  • সাম্প্রতি খুলনা ডিসি অফিসে যে ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে তা সারা বছর চালু রাখা।
  • বাংলাদেশে গুগলের আঞ্চলিক হেডকোয়ার্টার স্থাপন করা।

বাংলাদেশ লোকাল গাইড এর ২০০ তম মিট আপ আয়োজন উপলক্ষে স্বাধীন মত প্রকাশের জন্য আয়োজক টিমকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।

#meetup200 #bdlg200

14 Likes

ভাল লাগল ধন্যবাদ

2 Likes

একদম মনের কথা বলেছেন।

2 Likes

আপনার মতামত লেখার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ

1 Like

আন্তরিক ধন্যবাদ

ধন্যবাদ ভাই