আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গুগল তাদের সার্ভিসগুলোর ইমপ্রুভমেন্ট এর জন্য যে ইউজার/কমিউনিটির কাছ থেকে বিভিন্ন ডাটা কালেক্ট করে এই তথ্য জানা ছিল। কিন্তু বাংলাদেশ থেকে লোকাল গাইডদের যে একটি কমিউনিটি ছিল/আছে এই তথ্য জানা ছিল না। এক বন্ধুর গায়ে বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি’র টি-শার্ট দেখে এটা জানতে পারলাম। কৌতূহলের বশে গুগল লোকাল গাইড প্রোগ্রামে জয়েন করলাম।
তারপর থেকে কন্ট্রিবিউট করা শুরু করলাম। কিছুদিন পর ফেসবুকে বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি’র গ্রুপ খুজে পেলাম। সেখানে জয়েন করার পর দেখলাম প্রচুর এক্সপার্ট রয়েছে যারা নিয়মিত কন্ট্রিবিউট করে, মিট আপ আয়োজন করে, ওয়ার্কশপ করে। আগ্রহ জন্মে তাদের মত ইমপ্যাক্টফুল কাজ করার।
এর মধ্যেই একদিন ডুপ্লিকেট ছবি আপলোড করার জন্য ব্যান খেলাম। সাথে সাথে ছবি সরিয়ে দিলাম। কমিউনিটি’র রুলগুলো ভালমতো জানলাম। আপিল করার পর একাউন্ট ফেরত পেলাম কিন্তু কানেক্ট ফোরামে কোনোমতেই জয়েন করতে পারছিলাম না। তারপর একাউন্ট ক্লোজ করে রিজয়েন করার পর ফোরামে ট্র্যাভেল নিয়ে লিখা শুরু করলাম।
এর মধ্যে একটি ওয়ার্কশপে ইনভাইট পেয়েও সময়মত জয়েন করতে পারলাম না। এবার ইচ্ছে হল মিট আপে যাব আর অ্যাডভান্সড বিষয়গুলো নিয়ে জানবো। সেই জন্যই এই লিখা। লোকাল গাইড প্ল্যাটফর্ম থেকে গত ৩ বছরে অনেক কিছু শিখেছি। জেনেছি কিভাবে ভাল মানের কন্ট্রিবিউট করতে হয়, কিভাবে রোড অ্যাড করতে হয়। শিখেছি কিভাবে কমিউনিটি বিল্ড করতে হয়, কমিউনিটি দিয়ে ভাল মানের কাজ করিয়ে নিতে হয়, কিভাবে কমিউনিটি’র স্ট্যান্ডার্ড ধরে রাখতে হয়। আরো শিখেছি কিভাবে কানেক্ট ফোরামে ভাল মানের কন্টেন্ট লিখতে হয়।
ওভারঅল আমার কাছে মনে হয় বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি অনেক ভাল কাজ করছে। বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি’র জন্য অনেক শুভকামনা থাকল। ভবিষ্যতে আরও অনেক ভাল কাজ হবে ইনশাআল্লাহ্। সবাইকে অনেক ধন্যবাদ।
#meetup200 #bdlg200 #bdlg #lbangladeshlocalguides #localguidesbd
