বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি সম্পর্কে ধারনা এবং ২০০ তম মেগা মিট আপ-এ কেন অংশগ্রহন করতে ইচ্ছুক?

বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি সম্পর্কে আমার ধারনা এবং ২০০ তম মিটাপে কেন অংশগ্রহণ করতে চাচ্ছি

বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটিঃ

বাংলাদেশ লোকাল গাইড শুধুমাত্র একটি কমিউনিটি নয় এটি একটি ভার্চুয়াল পরিবারের মতো। বাংলাদেশ এর প্রায় সব অঞ্চল থেকে বিভিন্ন বয়সের এবং বিভিন্ন পেশার মানুষ এখানে একে অন্যকে সহায়তার মাধ্যমে যুক্ত।

এটি মুলত গুগলের একটি প্রোগ্রাম। গুগল ম্যাপে কন্ট্রিবিউশন করার জন্য কমিউনিটি কাজ করে এবং মিট-আপ ইভেন্ট এর মাধ্যমে বিভিন্ন ধরনের দিক নির্দশনা দেয়া হয়ে থাকে । গুগল ম্যাপে কন্ট্রিবিউশন যাতে আরো তথ্য বহুল হয়, সে বিষয় টি নিয়েও কাজ করা হয়। সাধারনত নিচের বিষয় গুলো নিয়ে কাজ করা হয়

বিষয়গুলো হলো–

  • ম্যাপ নতুন কোনো যায়গা যুক্ত/ তথ্য পরিবর্তন করা
  • নির্দিষ্ট যায়গার সর্বশেষ ছবি যুক্ত করা
  • ম্যাপ নতুন কোনো রাস্তা যুক্ত/ তথ্য পরিবর্তন করা
  • রিভিউ দেয়া এবং অন্যান্য

উপরোক্ত কাজ গুলো লোকাল গাইড-রা করে থাকেন।

বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটিতে কেন যুক্ত হলাম এবং কী পেলাম?

আমি সাধারনত গুলল ম্যাপ ব্যবহার করতাম, কোনো যায়গা খুঁজতে। অনেক সময় পেতাম আবার অনেক সময় পেতাম না। মনে হত কিভাবে এই ডাটা গুলো যোগ/আপডেট করে তখন, খুজাখুজি করে পেলাম এই রকম একটা প্রোগ্রাম আছে । রেজিস্টেশন করলাম কনট্রিবিউট শুরু করলাম কিন্তু নির্দিষ্ট কোনো গাইড লাইন তখন পাই নাই।

একদিন একজন ভাই আমাকে এই বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি এর কথা বললেন এবং আমি জয়েন করলাম । এর পর আমার অনেক ধারনা বদলে গেলো।

যেমন-

  • রিভিউ কিভাবে দিতে হয়
  • কি কি ধরনের ছবি যুক্ত করতে হয়
  • কয়টা দিতে হয় আরো অনেক কিছু

কেন আমি ২০০ তম মিটাপে অংশগ্রহণ করতে চাচ্ছি?

এখন পর্যন্ত অন-লাইন ও অনলাইন মিলে ৩টি মিট আপে আমি যুক্ত হতে পেরেছিলাম।

২০০ তম মিট আপ-এ আমি অংশগ্রহণ করতে চাই কারন -

  • সারপ্রাইজ হিসেবে থাকে – নতুন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। সেটা যারা জয়েন করে তারাই উপভোগ করে।
  • অন্য লোকাল গাইড এর সাথে পরিচয়
  • প্রশ্ন উত্তর পর্ব থেকে নতুন কিছু শিখা
  • এছাড়া বিভিন্ন ইভেন্ট দিয়ে পুরস্কার/ সুভেনিয়র তো থাকছেই ।

সব মিলিয়ে গুগল ম্যাপ-এ যাতে আরো ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারি সেই লক্ষ কে সামনে রেখে ২০০তম মিট-আপ আমি অংশগ্রহণ করতে চাই ।

এতক্ষন ধৈর্য ধরে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

#meetup200 #bdlg200 #bdlg #bangladeshlocalguides #localguidesbd

26 Likes

লোকাল গাইডস দের ভার্চুয়াল পরিবার বাংলাদেশ লোকাল গাইডস সম্পর্কে বিস্তারিত এখানে শেয়ার করার জন্য @rezakawser আপনাকে অসংখ্য ধন্যবাদ।

3 Likes

আপনার জন্য এবং BDLG পরিবারের সবার জন্য শুভ কামনা @rezakawser

1 Like

খুবই ভাল লাগল

1 Like

@AbdusSattar ভাই আপনাকে-

ধন্যবাদ সাথে থাকার জন্য।

@SanjayBDLG ধন্যবাদ ভাই

@MohammadPalash ধন্যবাদ ভাই

3 Likes