কেন যেতে চাচ্ছি 'মিটআপ ২০০'

একজন লোকাল গাইডের যা যা করনীয় তা আমরা সকলেই সবসময় করার চেষ্টা করে যাচ্ছি নিরলসভাবে। তবে সিনিয়ররা একটু বেশীই করছেন এটা অস্বীকার করতে পারবো না। তবে আমি যা শিখেছি সহজে বলতে গেলে সবসময় অন্যের কাজে লাগে এমন তথ্য দিতে হবে। নিজের সেলফি, নিজের বাড়ি ম্যাপে যুক্ত করা যাবে না, এটা নিয়মের মধ্যেও পড়ে না। এগুলো স্পাম এবং করলে একাউন্ট রিমুভ হতে পারে যেকোন সময়। সবসময় সঠিক তথ্য দেয়ার ব্যাপারে খেয়াল রাখতে হবে। এছাড়া লোকাল গাইডস এর কিছু নিয়ম ও পলিসি আছে যেগুলো একজন ভাল লোকাল গাইডের জানা উচিৎ।

আমি যতটুকু জানি ‘বাংলাদেশ লোকাল গাইড’ যাত্রা শুরু করে ২০১৪ সালের প্রথম দিকে, আর ওই বছরের শেষের দিকেই এসে বাংলাদেশে কার্যক্রমের জন্য অনুমতি পায় এই কমিউনিটি। প্রতিবছর ৭ মার্চ এই কমিউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। শুরুর দিকে শুধুমাত্র ১৮টি দেশে গুগল ম্যাপ ভিত্তিক এই প্ল্যাটফর্ম কমিউনিটি পরিচালনা শুরু করেন। ইতিমধ্যেই ২০০তম মিটআপের আয়োজন শুরু হয়ে গেছে। আগামি ২৩-২৪ই ডিসেম্বর হচ্ছে এই মিটআপ।

আমি কেন যেতে চাচ্ছিঃ -

বাংলাদেশ লোকাল গাইড কমিটির মেগামিটআপ আসলেই মনে মনে এক বিশাল ভালো লাগা শুরু হয়ে যায়। সে এক অন্য রকম অনুভূতি লাগে মনে। সারাদেশ থেকে সেরা সেরা লোকাল গাইডরা আসবেন, সবার সাথে ভালো মন্দ শেয়ার হবে। নতুনত্ব পাইলে সেটা বুঝে নিতে হবে যেন বাস্তবে ব্যবহার করতে পারি।

মিটআপে অনেক অভিজ্ঞ গুগোল লোকাল গাইডরা থাকবেন। আমি আমার কাজের ধরন/কাজের প্রন্থাগুলো ওনাদের সাথে শেয়ার করবো, যদি আমার কাজের মধ্যে কোন ভুলত্রুটি থাকে অবশ্যই সিনিয়ররা সেটা ধরিয়ে দিবেন। এটা আমি সবসময় আমার সিনিয়রদের কাছে আশাকরি। নতুন কোন সিস্টেম আসলে সেটা যেন সবার সম্মুখে আলোচনা হয়, আর সেটা হলে অবশ্যই আমরা সকলে শিখে নিবো।

এই মিট আপে আমার চাওয়াঃ-

১) গুগল ম্যাপস ও লোকাল গাইডস একাউন্ট ব্লক কেন হয় তা নিয়ে আলোচনা।

২) আমার একাউন্ট ব্লক হবার পর আমাদের করণীয়গুলো ব্যাখ্যা করা।

৩) গাইডিং স্টার নিয়ে আলোচনা করা ও সবাইকে জানানো।

৪) গুগোল ম্যাপকে ১০০% পরিপূর্ণ করে তৈরী করতে নির্দষ্ট কিছু প্লান দেয়া।

#meetup200 #bdlg200 #bdlg #bangladeshlocalguides #localguidesbd

26 Likes

আপনার মুল্যবান পোস্ট মনে মনে মিস করতেছিলাম ভাই। সুন্দর প্রত্যাশা র জন্য শুভ কামনা @jakiripsc

1 Like

@MohammadPalash ধন্যবাদ আপনাকে।

1 Like

This content has been removed.

1 Like