মনোরম পরিবেশ, ঐতিহাসিক স্থাপনা ও দর্শনীয় স্থানের জেলা ময়মনসিংহ

আমার জন্মস্থান ময়মনসিংহ জেলার ত্রিশালে। আমার শৈশব কাটে ত্রিশাল এবং কৈশর কাটে ময়মনসিংহে। তাই আজকে আমি এই দুটো স্থান সম্পকে তুলে ধরব। আপনারা যারা ঘুরতে আসবেন তাদের জন্য রইল শুভকামনা।

হাওর জঙ্গল মহিষের শিং, এই তিনে ময়মনসিং- প্রবাদ প্রবচনে এভাবেই পরিচয় করানো হতো এক সময় ভারতবর্ষের বৃহত্তম জেলা ময়মনসিংহকে। ময়মনসিংহ আয়তনে ৪৩৬৩.৪৮ বর্গ কিলোমিটার। যার উত্তরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য এবং গারোপাহাড়, দক্ষিণে রয়েছে গাজীপুর জেলা, পূর্বে রয়েছে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা এবং পশ্চিমে রয়েছে শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলা।

ময়মনসিংহ শহরের পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে শিল্পাচার্য জয়নুল আবেদীন অনেক ছবি এঁকেছিলেন। এখানকার বহু স্থাপনায় প্রাচীন নির্মাণশৈলীর ছোঁয়া রয়েছে। কালের সাক্ষীস্বরূপ ভগ্ন জমিদার বাড়িও আছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি জড়িয়ে আছে ত্রিশাল উপজেলায়। মহুয়া মলুয়া থেকে শুরু করে জয়নুল আবেদীনের চিত্রকর্ম হয়ে উঠেছে বিশ্বময় ময়মনসিংহের গৌরবগাঁথা।

ময়মনসিংহ গীতিকা বিশ্ব দরবারে অলঙ্কৃত করেছে ময়মনসিংহের নিজস্ব পরিচয়। স্বপ্নের নকশীকাঁথায় বোনা হয়েছে এখানকার বাস্তবচিত্রের কাহিনী।

প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যের লীলাভূমি ময়মনসিংহের দর্শনীয় স্থানগুলো হলোঃ

  1. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
  2. মুক্তাগাছা জমিদার বাড়ি
  3. আলেকজান্ডার ক্যাসেল
  4. শশী লজ
  5. শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা
  6. পুরাতন ব্রহ্মপুত্র নদী
  7. বোটানিক্যাল গার্ডেন
  8. ময়মনসিংহ জাদুঘর
  9. সিলভার প্যালেস
  10. রামগোপালপুরের জমিদার বাড়ির সিংহতোড়ণ
  11. আনন্দমোহন (বিশ্ববিদ্যালয়) কলেজ
  12. গৌরীপুর রাজবাড়ী
  13. কুমির খামার
  14. ময়মনসিংহ টাউন হল
  15. বোটানিক্যাল গার্ডেন
  16. দুর্গাবাড়ী
  17. গসপেল চার্চ
  18. গারো পাহাড়
  19. বীরাঙ্গনা সখিনার সমাধি,
  20. বিপিন পার্ক
  21. তাজপুরের দুর্গ বা কেল্লা
  22. তেপান্তর ফ্লিম সিটি
  23. চীনা মাটির টিলা
  24. আর্কিড বাগান
  25. চকবাজার জামে মসজিদ
  26. স্বাধীনতা স্তম্ভ ইত্যাদি।

আর আমাদের ত্রিশালে রয়েছে কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজরীত দরিরামপুর হাই স্কুল যেখানে কবি অল্প কিছুদিন লেখাপড়া করেছেন এবং হোটেলে কাজ্ও করেছেন।রয়েছে কবি নজরুল বিশ্ববিদ্যালয়। কবি জসীমউদ্দীন রূপায়ণ করেছিলেন বাস্তবের একজন ব্যক্তিকে উপজীব্য করে, নকশী কাথার মাঠ।

দেশে প্রথমবারের মতো ময়মনসিংহ জেলার ত্রিশালের সেনবাড়িতে তিনটি বিশাল গ্লাস হাউসে গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তির কৃষি ব্যবস্থাপনা। এতে নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি রপ্তানিমুখী কৃষিবাণিজ্যের সম্ভাবনা তৈরি হয়েছে। আপনারা চাইলে এই লিংকে এটা দেখতে পারেন।

https://www.youtube.com/watch?v=8Hc8x-zsAwc

ময়মনসিংহ জেলার উল্লেখযোগ্য কিছু খাবারের নামঃ-

  1. চাল কুমড়ার মুরব্বা
  2. গরুর মাংসের শুটকি
  3. চ্যাপার পুলি
  4. মিডুড়ী
  5. খুদের ভাত
  6. কবাক
  7. লাউয়ের টক খাটাই
  8. মৌসমী পিঠা
  9. ডাল-পুরী
  10. সিংগারা
  11. মন্ডা ইত্যাদি।

পরিশেষে এটাই বলব, সময় পাইলে একবার আইয়া ঘুইরা যাইবাইন আঙ্গর মমিসিং তে। না দেইখা গেলে খালি পস্তাইবাইন।

#meetup200 #bdlg200 #bdlg #bangladeshlocalguides #localguidesbd

24 Likes

ময়মনসিংহ জেলার উল্লেখযোগ্য কিছু খাবারের নামঃ-

  1. চাল কুমড়ার মুরব্বা
  2. গরুর মাংসের শুটকি
  3. চ্যাপার পুলি
  4. মিডুড়ী
  5. খুদের ভাত
  6. কবাক
  7. লাউয়ের টক খাটাই
  8. মৌসমী পিঠা
  9. ডাল-পুরী
  10. সিংগারা
  11. মন্ডা ইত্যাদি।
1 Like

আপনার লেখার মাধ্যমে আপনার জেলার পরিচয় বিশ্ব দরবারে উপস্থাপনের জন্য ধন্যবাদ

আমাদের আশেপাশের জেলা তাও এখনো একবারো যাওয়া হয়নাই। আফসুস! মনে মনে প্লান করি আর যাওয়া হয় নাহ। @EmdadulHaque

1 Like

খুবই সুন্দর করে গুছিয়ে লিখেছেন আর অনেকগুলো প্লেসের নাম উল্লেখ করেছেন।

ভাই সদর থেকে গারো পাহাড়ে কিভাবে যাবো সেটা কি বলতে পারবেন @EmdadulHaque ভাই?