গুগল লোকাল গাইডস গুগলের একটি প্রোগ্রাম বা প্লাটফর্ম। এর মাধ্যমে মানুষ গুগল ম্যাপস এ তত্ত্ব যোগ বা হালনাগাদ করতে পারে। বিশ্বের যেকোন দেশ অথবা অঞ্চল থেকে যে কেউ গুগল লোকাল গাইড হতে পারে। এর জন্য শুধু দরকার একটা Gmail আইডি। আর গুগল কতৃক নির্ধারিত কিছু নিয়ম কানুন সম্পর্কে ধারণা রাখা।
গুগল লোকাল গাইডস কি
সাধারণত একজন লোকাল গাইড তার নিজ এলাকা সম্পর্কে অনেক ইনফরমেশন জানে। ইচ্ছে করলে উনি সেই সব ইনফরমেশন গুগল ম্যাপস এ যোগ করতে পারে। একজন লোকাল গাইড তার এলাকার কোনো স্থান বা স্থাপনা সম্পর্কে রিভিউ দিতে পারে, ছবি বা ভিডিও আপলোড করতে পারে, ফোন নাম্বার দিতে পারে, খোলা এবং বন্ধ হবার তত্ত্ব দিতে পারে। এছাড়াও আরো কিছু কাজ করতে পারে।
এতে করে গুগল ম্যাপ্স ব্যাবহারকারীরা উপকৃত হয়। বিনিময়ে প্রোফাইলে পয়েন্ট যোগ হয়। গুগল বিভিন্ন ব্যাজ প্রধান করে থাকে। কখনো কখনো গুগলের বিভিন্ন ইভেন্টে অংশ নেয়ার সুযোগ দেয়।
গুগল লোকাল গাইডস থেকে আমি কি শিখলাম
নিজ এলাকার বিভিন্ন স্থাপনা গুগল ম্যাপস এ যোগ করার আগ্রহ থেকে ২০১৪/২০১৫ সালের দিকে গুগল ম্যাপ মেকার ব্যবহার করা শুরু করি। পরবর্তীতে ২০১৭ সালে ম্যাপ মেকার বন্ধ হয়ে গেলে গুগল ম্যাপস দিয়েই টুকটাক কন্ট্রিবিউট করতাম। কিছু রিভিউ দেয়া, বিভিন্ন মিসিং স্থাপনা যোগ করা এবং খুবই অল্প পরিসরে ছবি আপলোড করার মধ্যেই আমার কার্যক্রম সীমাবদ্ধ ছিল। পরিবর্তিতে ব্যস্ততার কারণে লম্বা সময়ের জন্য অনিয়মিত হয়ে যাই। লোকাল গাইড সম্পর্কে খুব বেশি তত্ত্ব আমার জানা ছিলোনা।
২০২২ সালের ফেব্রুয়ারী মাসের দিকে হটাৎ একদিন গুগল ম্যাপস ওপেন করতেই পরিচিত এক বড় ভাইয়ের প্রোফাইল ফলো করার জন্য সাজেশন আসে। কৌতহল বসত উনার প্রোফাইলে গিয়ে দেখি আর্মি জেনারেলদের মতো ষ্টার দেয়া আছে এবং বিভিন্ন রকমের ব্যাজ আছে যা আমার প্রোফাইলে নাই। উনার থেকে আমার পয়েন্ট বেশি ছিল। কাহিনী কি তা ইন্টারনেট সার্চ করে খুঁজে বের করার চেষ্টা করি। তখন গুগল লোকাল গাইডস সম্পর্কে বিস্তারিত জানতে পারি।
জানতে পারলাম গুগল লোকাল গাইডস এর জন্য কিছু পলিসি আছে। এবং তা ফললো না করার জন্য আমার প্রোফাইল সাসপেন্ড করা হয়েছে। সঠিক নিয়মে প্রোফাইল ক্লিন করে আপ্লিল করলে একাউন্ট ফিরে পাওয়া যায়।
জানলাম লোকাল গাইডস এর জন্য বিভিন্ন ফোরাম, কমিউনিটি আছে। বাংলাদেশ লোকাল গাইডস নামে আমাদের দেশেও একটা কমিউনিটি আছে। আমি সেখানে জয়েন করি।
অন্য একটা ইমেইল দিয়ে লোকাল গাইড কানেক্ট এ জয়েন করি। বিভিন্ন লোকের সাথে আমার সমস্যা এবং তার সমাধান নিয়ে আলাপ করি।
ছবি আপলোড করার নিয়ম, রিভিউ দেয়ার নিয়ম ইত্যাদি নানা বিষয়ে ধারণা নিয়ে প্রোফাইল ক্লিন করার মিশন শুরু করলাম। ঝাপসা, ডুপ্লিকেট এবং বাজে কোয়ালিটির সব ছবি ডিলিট করে দিলাম। ডুপ্লিকেট, সংক্ষিপ্ত এবং কখনো যাই নাই এমন রিভিউ মুছে দিলাম।
প্রোফাইল ফিরে পাওয়ার জন্য নির্ধারিত ফর্ম পূরণ করে আপিল করে অপেক্ষা করতে থাকলাম। প্রায় ২ মাস পর হটাৎ একদিন গুগল মেইল করে জানালো আমার সাসপেনশন তুলে নেয়া হয়েছে। সেই সাথে আমি আমার ষ্টার, ব্যাজ, রিভিউ সব ফিরে পেলাম। কানেক্ট ফোরামেও লগইন করতে পারলাম।
লোকাল গাইডদের জন্য স্মার্ট ফোনের ডাটা এবং লোকেশন সার্ভিস অন রাখা যে খুই জরুরী তা আগে জানা ছিলোনা। কানেক্ট ফোরামের বিভিন্ন পোস্ট থেকে তা আমি জানতে পারি। এখন আমি নতুন কোথাও গেলে, ছবি তোলার পূর্বে প্রথমেই ডাটা এবং লোকেশন সার্ভিস অন করে নেই।
কানেক্ট ফোরাম এবং বাংলাদেশ লোকাল গাইডস এর ফেইসবুক পেইজ থেকে বিভিন্ন মিটআপের বেপারে জানতে পারি। আমি আগস্ট মাসে কমিউনিটির ১৯০ তম মিটআপে প্রথম বারের মতো অংশ নেই এবং একটি স্পোর্টস ইভেন্টে পুরুস্কার পেয়ে যাই।
মিটআপে অংশ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব জানতে পারি। অনেক মানুষের সাথে সম্পর্ক হয়। এখন বিভিন্ন বিষয়ে নলেজ শেয়ার করতে পারি। মিটআপ থেকেই জানলাম ম্যাপ্স এ কন্ট্রিবিউট করার সাথে সাথে কানেক্ট ফোরামে নিয়মিত পোস্ট দেয়াও সমান গুরুত্বপূর্ণ।
এতক্ষন ধৈর্য ধরে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
#meetup200 #bdlg200 #bdlg #bangladeshlocalguides #localguidesbd
