লোকাল গাইডগণ সাধারণত গুগল ম্যাপসে বিভিন্ন স্থান যেমন জাদুঘর, ঐতিহাসিক স্থান, ধর্মীয় উপাসনালয়, দোকান,শপিং মল, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, অফিস, আদালত ইত্যাদি যুক্ত করেন এবং এর সঠিক অবস্থান নির্নয় করার মাধ্যমে সেই স্থানে আর কি বিশেষত্ব আছে তা উল্লেখ করে থাকেন। লোকাল গাইডগণ গুগল ম্যাপসে উল্লিখিত কোনও একটি স্থানের রিভিউ প্রদান করেন, সেই স্থান সম্বন্ধে মতামত দেন, ছবি ও ভিডিও আপলোড করে থাকেন।
ম্যাপের সার্বিক কার্যক্রমের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন দিবস যেমন আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে নারী পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পরিচিত করে দেওয়া। বিভিন্ন সামাজিক কার্যক্রম যেমন হুইলচেয়ার প্রদান, খাবার বিতরণ করা। এছাড়া লোকাল গাইডদের নিজস্ব কমিউনিটি আছে যার মাধ্যমে নিয়মিত মিট-আপ করে অভিজ্ঞ লোকাল গাইডগণ লোকাল গাইডদের দিক নির্দেশনা দিয়ে থাকেন। লোকাল গাইড হিসেবে কোন প্রকার আর্থিক ভাবে লাভবান হওয়ার সুযোগ নেই। তবে বিভিন্ন দেশের লোকাল গাইডদের নিয়ে গুগল প্রতিবছর একটি সামিটের আয়োজন করে থাকেন। লোকাল গাইডে যোগ দিতে হলে জিমেইল ব্যবহারকারী হতে হবে। সেই সাথে নিয়মিত গুগল লোকাল গাইড কানেক্ট ফোরামে পোস্ট করতে হবে।
আমি ২০১৬ সাল থেকে গুগল ম্যাপসে কন্ট্রিবিউট ও ২০১৮ সাল থেকে কানেক্ট ফোরামে পোস্ট করছি। গুগল ম্যাপসে এ পর্যন্ত ১০৩টি স্থান যুক্ত করাসহ অন্যান্য কন্ট্রিবিউশন আছে।
লোকাল গাইড ফোরাম থেকে যা অর্জন করেছিঃ
১) ফটোঃ পূর্বে আমি একটি স্থানে একাধিক ছবি এমনকি নিজস্ব ছবিও আপলোড দিতাম। কিন্তু এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পর জেনেছি যে-
-
নিজের এবং নিজের পরিবারের পোজিং ছবি পোস্ট করা এড়িয়ে চলতে হবে;
-
ক্লিক করা সমস্ত ছবি আপলোড করা যাবে না, শুধুমাত্র নির্বাচিত কয়েকটি প্রকাশ করতে হবে যা সেরা, এটি গুণমান যা পরিমাণ নয়;
-
ছবিটি এমন হওয়া উচিত যাতে অবস্থানের মান যোগ করে।
২) রিভিউঃ
-
কম কথায় ও to the point রিভিউ করতে হবে;
-
লেখা কপি ও পেস্ট করা যাবে না।
সুতরাং লোকাল গাইড তাদের অভিজ্ঞতা শেয়ার করে, পর্যালোচনাগুলি সংকলন করে, ফটো যুক্ত করে, ঘটনাগুলি পরীক্ষা করে, মানচিত্র সম্পাদনা করে এবং Google মানচিত্রের যথার্থতা বজায় রাখতে সাহায্য করে। তাই পয়েন্ট ও ব্যাজের পিছনে না ছুটে গুণগত মানের দিকে নজর দিতে হবে।
Re: Local Guides বলতে আপনি কি বুঝেন, এই Platform থেকে আপনি কি কি শিখতে কিংবা অর্জন করতে পেরেছেন
#meetup200 #bdlg200 #bdlg #bangladeshlocalguides #localguidesbd



