চলুন ঘুরে আসি সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় ১৮০০ ফুট উচ্চতায়

গত মাসে ২৯ তারিখ গিয়েছিলাম সাজেকভ্যালি।

দৃশ্যঃ সাজেক ভ্যালি, রুইলুই পাড়া

সাজেক রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত। সাজেক হলো বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন যার আয়তন ৭০২ বর্গমাইল। সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও যাতায়াতে সুবিধার কারণে প্রায় সবাই খাগড়াছড়ি সদর দিয়েই সাজেকে আসা যাওয়া করে।

খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব ৭০ কিলোমিটার।

.

দৃশ্যঃ সাজেকে প্রবেশের প্রথমের রাস্তার পাশে।

সাজেকে প্রবেশের আগেই পড়বে সাজেকের প্রথম গ্রাম রুইলুইপাড়া, ১৮৮৫ সালে এই পাড়া প্রতিষ্ঠিত হয়। মূলত সাজেক বলতে যে স্থানকে বোঝায় সেটি হলো ‘রুইলুই’ এবং ‘কংলাক’ নামে দুটি পাড়া।

.

দৃশ্যঃ কংলাক পাহাড়ে যাওয়া রোড

সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ১৮০০ ফুট। রুইলুইপাড়ায় সাজেক উপত্যকার মূল কেন্দ্রবিন্দু। রুইলুইপাড়ায় লুসাই, পাংখোয়া, ত্রিপুরা জনগোষ্ঠীর বসবাস। সাজেক থেকে ভারতের মিজোরাম সীমান্তের দূরত্ব ১০ কিলোমিটার।

.

দৃশ্যঃ কংলাক পাহাড়ের উপরে, সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা প্রায় ২,০০০ ফুট।

সাজেক থেকে ভারতের লুসাই পাহাড় দেখা যায়। সাজেকের পূর্বে ভারতের মিজোরাম, উত্তরে ত্রিপুরা রাজ্য, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা এবং দক্ষিণে রাঙ্গামাটির লংগদু।

দৃশ্যঃ কংলাক পাহাড়ের সর্বোচ্চ চুড়ায় ক্লান্ত বিকেলে লোকাল গাইড কানেক্টের টি-শার্ট পরিহিত একটি ছবি।

.

.

দৃশ্যঃ ক্লান্ত দুপুরের কড়া রোদে দাড়িয়ে আছি পাহাড়ের চুড়ায়।

15 Likes

@ShahriyarOvro অনেক সুন্দর দৃশ্য, মনে হয় আকাশ আর মানি একাকার হয়ে যাচ্ছে। যতই উপরে উঠা হয় ততই আকাশ দূরেই যেতে থাকে। মনে হবেই এক অদৃশ্য মায়াবী পরিবেশ।

:heart: :heart: :heart:

2 Likes

@Shakilbd0 ঠিকই বলেছেন। কোন একসময় গিয়ে ঘুরে আসতে হবে।

2 Likes

@ShahriyarOvro অসাধারণ লিখেছেন। আমরা যারা এখনো যাইনি, তাদের জন্য অনেক উপকারী একটা পোস্ট। ধন্যবাদ আপনাকে।

সহজ ও সাবলীল বর্ননায় অনেক সুন্দরভাবে সাজেককে ফুটিয়ে তুলেছেন।