ক্যাপশনঃ আমুলিয়া বাইতুননূর জামে মসজিদ ফটো কলেজ
আমুলিয়া-ডেমরা-ঢাকার সুন্দর মসজিদ গুলোর একটি আমুলিয়া বাইতুননূর জামে মসজিদ। খ্রিষ্টীয় ১৯৬৯ সালে এ মসজিদটি স্থাপিত হয়ে পূর্ননির্মান করা হয় ২০১১ খ্রিস্টাব্দে। বর্তমান সময়ের টাইলস ও মার্বেল পাথরের কারুকাজ আর খিলান বা আর্চ ব্যবহারের স্থাপত্যরীতির অন্যন্য উদাহরণ মসজিদটি। স্থানীয়দের কাছেও মসজিদটির বেশ কদর রয়েছে।
বিশাল প্রবেশ পথ মিনার সদৃশ ডিজাইনন সম্বলিত , যদিও মিনার ও গুম্বজ কোনটিই নেই মসজিদে। বিশাল বড় আঙিনা, উত্তর দক্ষিণ দু’দিকে থেকেই প্রধান সড়ক দিয়ে মসজিদে প্রবেশ করা যায়।মসজিদের ভিতরে ও বাহিরের নকশা বা ডিজাইন এক কথায় অন্যন্য। খিলানযুক্ত অংশে কাচের ওপর আছে ক্যালিগ্রাফি।
মসজিদের পূর্ব পাশে দ্বিতল লাল ইটের ভবন যার নিচের অংশে অজুখানা আর ওপরে ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের রুম। পুরু আঙিনা জুরে বিছানো আছে সাদা-লাল রঙের ফুলের নকশাযুক্ত টাইলস/টালি। স্থানীয় মুসল্লী ছাড়াও ডেমরা-রামপুরা রোডে যাতায়াতরত মুসল্লীরা এখানে নামাজ আদায় করে থাকে।
ম্যাপস লিংকঃ Amuliea Bhaitunnur Jame Masjid





