লালবাগ কেল্লা ঢাকা শহরের লালবাগে অবস্তিত। ১৬৭৮ সালে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল। সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেছিলেন। তিনি ছিলেন সম্রাট শাহজাহানের নাতি,যিনি তাজমহল তৈরী করেছিলেন। এই দূর্গ নির্মাণ শুরু করার একবছরের মাথায় ওনাকে দিল্লিতে চলে যেতে হয়েছিল মারাঠা বিদ্রোহ দমন করার জন্য। প্রায় একবছর দূর্গের নির্মাণ কাজ বন্ধ থাকে। তখন পুনরায় শায়েস্তা খাঁ নির্মাণ কাজ শুরু করেন। একটানা চারবছর কাজ চলার পর পূনরায় বন্ধ হয়ে যায়।
Pic:01
শায়েস্তা খাঁ এর মেয়ে পরী বিবি মারা যাওয়ার পরেই শায়েস্তা খাঁ এই দূর্গের নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরী বিবি মৃত্যুর পর দূর্গটিকে নিয়ে সবার মধ্যে একটা বিদ্রুপ ধারনার জন্ম নেয়, সবাই দূর্গটিকে অপয়া ভাবতে শুরু করে। পরী বিবিকে এই দূর্গের মধ্যেই সমাহিত করা হয়।
Pic:02
সাধারণত লালবাগকেল্লা লালবাগে অবস্থিত বলেই এলাকার নামানুসারে লালবাগ কেল্লা নামকরণ করা হয়। শুরুতে এর নামকরণ করা হয়েছিল “কেল্লা আওরঙ্গবাদ”।
Pic:03
কেল্লাতে প্রবেশের জন্য তিনটি গেইট রয়েছে। এখন শুধুমাত্র একটা গেইট খোলা থাকে জনসাধারণের প্রবেশ ও বাহির হওয়ার জন্য। প্রবেশ করে সোজা সামনের দিকে তাকালেই চোখে পড়বে পরী বিবির সমাধি স্হল।
Pic:04
এই বিশাল নির্মাণ স্হাপনার মধ্যে প্রবেশ করলে মূলত তিনটা জিনিস আছে দেখার মতো তা হচ্ছে দরবার হল ও হাম্মাম খানা(কেন্দ্রস্হলে), পরী বিবির সমাধি ও উত্তর-পশ্চিমাংশের শাহী মসজিদ।
Pic:05
যেগেইট টা খোলা থাকে, ঐ গেইটের ডান পাশেই রয়েছে টিকিট কাউন্টার। প্রতিটা টিকিট দশ টাকা করে নেয়। পাঁচ বছরের কম বয়সের বাচ্চাদের জন্য টিকিটের প্রয়োজন হয়না।
Pic:06
যাওয়ার সময়ঃ গ্রীষ্মকালে সাধারণত সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে। দুপুরের দিকে ১ টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ৩০ মিনিট বন্ধ থাকে।
Pic:07
রবিবার সহ সকল সরকারি ছুটির দিন লালবাগ কেল্লা বন্ধ থাকে।
কিভাবে যাবেনঃ গাবতলী থেকে বাসে করে আজিমপুর নেমে রিক্সায় করে যাওয়া যায়।
Pic:08
সায়দাবাদ/কমলাপুর থেকে বাসে করে শাহবাগ নেমে রিক্সায় যাওয়া যায়।
গুলিস্তান থেকে আজিমপুরে নেমে রিক্সায় যেতে হয়। অথবা সিএনজি করে বাসস্ট্যান্ড থেকে সরাসরি যাওয়া যায়।
Pic:09






