বাঙ্গালীদের সাথে মিস্টি জিনিস টা ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। প্রত্যেক টা অনুষ্ঠনা অথবা অতিথি আপ্যায়নে কয়েক পদের মিস্টি চোখে পড়বে ই। তাই বাংলার মোড়ে মোড়ে রয়েছে সব মিস্টান্ন ভান্ডার।
আজ বলবো বাংলাদেশের, পুরান ঢাকার ঐতিহ্যবাহী এক মিস্টির দোকানের কথা, নাম “মদিনামিষ্টান্ন ভান্ডার”। যার অবস্থান পুরান ঢাকার লালবাগ কেল্লার খুব কাছে ই।
যুগ, যুগ ধরে চলে আসা এই দোকানের নাম কখনো কমে নি, পাড়েনি তাদের মান ও। ১০০+ আইটেমের সমারহ থাকবে ডেইলি। মিস্টির দোকান হলেও, মিস্টি ছাড়া সিংগাড়া থেকে চা, নিমকি, লুচি সব ই পাবেন এখানে। পুরান ঢাকার লালবাগ কেল্লার পাশে অবস্থিত এ দোকানে ভিড় লেগে থাকে সব সময়।
নিচে আমার খাওয়া কিছু আইটেমের নাম দাম দেওয়া হল-
কাশ্মিরি হালুয়া-
![]()
এখানের সবচেয়ে ইউনিক জিনিস এটা। এরকম মজাদার সুস্বাদু হালুয়া আমি দ্বিতীয় কোথাও পাই নাই।
দাম - ৬০ টাকা প্লেট, কেজি ৬০০ টাকা
সরমালাই-
ঘন দুধের ছানা দিয়ে তৈরী চপ রসে টইটুম্বুর অবস্থা আর উপরে মোটা সরের প্রলেপ করেছে একে অতুলনীয়।
দাম - ১০০ টাকা পিচ, কেজি - ১০০০ টাকা।
মালাই চপ-
![]()
সরমালাই বা মালাইচ ধাচের এই মিস্টান্ন অন্যান্য দোকানের থেকে কিছুটা আলাদা। সর দিয়ে মোড়ানো মিস্টিটার ভেতরে শিরার পারফেক্ট উপস্থিতি আর সাথে দেওয়া রস টা একটু নোনতা ধাচের। ২ টা মিলিয়ে খেতে দারুন একটা কম্বিনেশন মনে হবে।
জাফরান ভোগ-
![]()
এটা অনেকটা মালাইচপ এর মত হলেও সর এর অনুপস্থিতি, জাফরানের ব্যাবহার এ অন্যরকম একটা টেস্ট উপলব্ধি করতে পারবেন।
দাম - ৬০ টাকা পিচ, কেজি ৬০০ টাকা।
এসব ছাড়া তাদের দধি, জাফরান দধি, লুচি, সিংগাড়া, লাড্ডু অনেক নাম করা।
বিদ্র: বাজারের উর্ধগতির কারনে দাম পরিবর্তন হতে পারে।
প্লেস - মদিনা মিস্টান্ন ভান্ডার, লালবাগ, ঢাকা।
Google map - Madina Mishtanno Bhandar
Rahmatullah High School Market, 92 Lalbag Road (Ground Floor), Dhaka, Dhaka 1211
https://maps.app.goo.gl/GS5HJ4QBZ8nENrKz8
©Foottour - ফুট্টুর





