বাংলাদেশ লোকাল গাইডে যুক্ত হওয়ার পরে সর্বপ্রথম ১২৩তম মিট-আপে অংশ নেই ২০১৯ সালে। সেটি অনুষ্ঠিত হয়েছেইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসের একটি মিলনায়তনে। সেই মিট-আপে নিজেকে অনেক বেশি সমৃদ্ধ করেছি। তখন কোনো মিট-আপ মিস দিবো না_এমন সংকল্প করলেও পরবর্তীতে কোনোটাতেই অংশগ্রহণের সৌভাগ্য হয়নি।প্রজেক্ট হিলশায় অনুষ্ঠিত মিট-আপে রেজি. করলেও কোভিড-১৯ এর কারণে উপস্থিত হতে পারিনি।
লোকাল গাইড ফ্রেমের সাথে ক্যামেরাবন্দি
এজন্য শুরু থেকে এবারের মিট-আপ নিয়ে বেশ এক্সাইটেড ছিলাম। আলহামদুলিল্লাহ, রেজি. প্রক্রিয়া শেষ করে যখন এটেন্ডি হিসেবে মনোনীত হই, তখন থেকে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় প্রহর গুনতে থাকি।শেষমেশ অপেক্ষার অবসান ঘটলো জুমা’বারে জিন্দাপার্কে উপস্থিতির মধ্য দিয়ে।
ট্রান্সপোর্ট ব্যবস্থা না করলে বেশ ভোগান্তি পোহাতে হতো, অথচ একসাথে আসা-যাওয়া আমাদের বাড়তি আনন্দের উপলক্ষ ছিলো।
বাস টিকেট
লোকেশন চুজ করতেও কোর টিম বেশ বিচক্ষণতার পরিচয় দিয়েছে যে, বিস্তৃত পার্কজুড়ে সবুজের সমারোহে সবাই অঘোষিতভাবে ফটো ওয়াক করতে পেরেছে।
জিন্দাপার্কের সারিসারি গাছ-গাছালি
আলহামদুলিল্লাহ, এবারের মিট-আপও বেশ শিক্ষণীয় ও উপভোগ্য ছিলো। দূর-দূরান্ত থেকে আসা ভিন্ন ভিন্ন পেশার শতাধিক মানুষের একিভূত হয়ে যাওয়া। পরিচিতি পর্ব, অভিজ্ঞতা শেয়ার, প্রশ্নোত্তর পর্ব ও আনন্দ-বিনোদনসহ সবই ছিলো দিনব্যাপী এই আয়োজনে।
সবাই মার্বেল খেলার প্রস্তুতি নিচ্ছে…
মিট-আপে আমার সবচে’ ভালো লাগা হচ্ছে_ এখানকার একজনের সাথেও আমি ব্যক্তিগতভাবে পরিচিত ছিলাম না, তারপরেও এতো সৌহার্দ্য-সম্প্রীতি, আর ভালোবাসা দেখে মনে হলো_ সবার সাথে সবার যুগযুগ ধরে চেনা-জানা। প্রায় সবারই এমনটা অনুভূত হয়েছে হয়তো।
ফাউন্ডার মোডারেটর মাহবুব ভাইয়ের সাথে। উনি এক ক্যামেরার দিকে তাকিয়ে, আমি অন্য ক্যামেরায়। ![]()
আরাফাত ভাই ও উনার রাজকন্যা জুনিয়র লোকাল গাইডের সাথে সেলফিতে…
এবারের মিট-আপ তীব্র গরমের মধ্যে আউটডোরে অনুষ্ঠিত হওয়ায় সব সৌন্দর্যের পেছনের কারিগরদের অক্লান্ত পরিশ্রম কিছুটা আঁচ করতে পেরেছি। মিট-আপ হোস্ট, ভলান্টিয়ার, স্পনসর ও কোর টিমসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনিঃশেষ ভালোবাসা ও মুবারকবাদ।
আমরা পথ দেখি, পথ দেখাই।
পথ হারাবে না বাংলাদেশ। ![]()
#connectdaybangladesh #meetup190 #goprint #localguidesbd #ledelicia #localguidesconnect #organicarabia #localguides #bdlg







